চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনের শেষটা রাঙাল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ০১, জানুয়ারি ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, শরিফুলের সাফল্য উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই সেশনে দুই উইকেট। দিনের শেষ সেশনে তিনটি। সেটিও মাত্র ৬৯ রানের মধ্যে। মাউন্ট মঙ্গানুইতে টেস্টের প্রথম দিনশেষে নিউজিল্যান্ড তুলেছে ৫ উইকেটে ২৫৮ রান। সেঞ্চুরির পর সাজঘরে ফিরেছেন ডেভন কনওয়ে (১২২)। টম ব্লান্ডেল (১১) ইবাদত হোসেনের বলে বোল্ড হতেই শেষ দিনের খেলা।

শেষ বিকেলে ডাবল স্পিনিং অ্যাটাক। এই ফর্মুলায় আসে দিনের সবচেয়ে বড় সাফল্যটি। কনওয়ের উইকেট নেন অনিয়মিত বাঁহাতি স্পিনার মুমিনুল হক। মেহেদী মিরাজের সঙ্গে জুটি বেধে দুইপ্রান্ত থেকেই স্পিন আক্রমণের পরিকল্পনা কাজে লেগে যায় দ্রুতই।

কনওয়ের ১২২ রানের ইনিংসটি ২২৭ বলের। মারেন ১৬টি চার ও একটি ছয়। যেভাবে ব্যাট করছিলেন মনে হচ্ছিল অপরাজিত থেকেই দিন শেষ করবেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক মুমিনুলকে নিউ ইয়ারের উপহারটি দিয়ে দেন কনওয়ে। ব্যাটের আলতো ছোঁয়ায় উইকেটের পেছনে লিটন দাসের গ্লাভসে বল জমা পড়ে।

Banglabid

পথের কাঁটা সরে যাওয়ার পর দিনের ৮৮তম ওভারে আসে আরও একটি সাফল্য।

টস জিতে আগে বোলিং। শুরুতেই প্রত্যাশিত সাফল্য। নতুন বছরের প্রথম উইকেট বাঁহাতি পেসার শরিফুল ইসলামের। ব্যাটার টম ল্যাথাম। দলীয় ১ রানে নিউজিল্যান্ড হারায় প্রথম উইকেট।

তৃতীয় সেশনে রস টেলরকে (৩৩) ফিরিয়ে জমে যাওয়া জুটি ভাঙেন শরিফুলই।

Reneta

তার আগে দ্বিতীয় সেশনে ফিফটির পর নিজের ভুলে রান আউট হয়ে ফেরেন উইল ইয়াং (৫২)। কনওয়ের সেঞ্চুরি বেশ ভালো অবস্থানে নিয়ে যায় নিউজিল্যান্ডকে। চা বিরতির পর তিন উইকেট তুলে লড়াইয়ে ফিরেছে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কনওয়েমুমিনুললিড স্পোর্টসশরিফুল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানিদের নৃশংস ‘গণহত্যার’ স্বীকৃতি এলো যুক্তরাষ্ট্র থেকে

পরবর্তী

বই উৎসব না হলেও নতুন বই বিতরণ চলছে সারাদেশে

পরবর্তী
নতুন বই বিতরণ উৎসবে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বই উৎসব না হলেও নতুন বই বিতরণ চলছে সারাদেশে

জয়া আহসান ইউএনডিপির শুভেচ্ছাদূত হিসেবে পরিচিতি প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউএনডিপির শুভেচ্ছাদূত হলেন জয়া আহসান

সর্বশেষ

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT