চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনশেষে শাকিব একা, আমি না: অপু বিশ্বাস

সারারা মুশাররাত তূর্ণাসারারা মুশাররাত তূর্ণা
১:০০ অপরাহ্ন ০৪, নভেম্বর ২০১৭
বিনোদন
A A
অপু বিশ্বাস শাকিব খান

অপু বিশ্বাস শাকিব খান

৩ নভেম্বর, শুক্রবার কিউট পরিবেশিত ‘সাময়িকী’ অনুষ্ঠানে চ্যানেল আই এর পর্দায় আব্দুর রহমানের মুখোমুখি হয়েছেন ঢালিউড নায়িকা অপু বিশ্বাস। বিনোদন বিষয়ক মুক্ত আলোচনার এই অনুষ্ঠানে ব্যক্তি জীবনের নানা কথায় কখনও হাসলেন, কখনও অঝোরে কাঁদলেন অপু।

ধর্মান্তরিত হওয়া নিয়ে প্রশ্ন করায় অপু জানান ইসলাম ধর্মের প্রতি তার অগাধ শ্রদ্ধা রয়েছে। শাকিব খানকে বিয়ে করে ইসলাম ধর্ম গ্রহণ করে তিনি নতুন নাম নেন ‘অপু ইসলাম খান’। তবে, বিয়ের আগ পর্যন্ত নিজে এবং পরিবারের সবাই এখনও হিন্দু ধর্মাবলম্বী বলে উৎসবগুলোতে এখনও অংশ নিতে হয়।

ছেলে জয়ের কথা উঠতেই আবেগ প্রবণ হয়ে পড়েন অপু। জয়কে নিয়ে তার অনেক স্বপ্ন। জয়ের জন্মের আগ পর্যন্ত নানা সমস্যার সম্মুখীন হয়েছেন অপু। অনেক কষ্টের পর ছেলের জন্ম হয়েছে বলেই সে ‘অপুর’ জয়। ছেলের পুরো নাম আব্রাম খান রাখার কারণও জানালেন অপু। বললেন ইংরেজি হরফ অনুযায়ী অপু বিশ্বাসে ‘এ’ এবং ‘বি’ কে মাথায় রেখে ছেলের নাম আব্রাম।

শাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করায় সামান্য বিষণ্ণতার ছায়া নেমে আসলেও নিজেকে সামলে নেন অপু। শাকিবের সঙ্গে প্রেম, বিয়ে এবং জয়ের জন্মের আগ পর্যন্ত একটা ঘোরের মধ্যে ছিলেন বলে মনে করেন অপু। সব কিছু মিলিয়ে কম ত্যাগ স্বীকার করেননি অপু, বিয়ে কিংবা সন্তান জন্মের কথাও মন খুলে কাউকে বলতে পারেননি। অনেকটা কষ্টের হাসি হেসেই জানান, ছেলে জয়কে নিয়ে তিনি বেশ ভালো আছেন। ষোল কোটি মানুষের ভালোবাসা যেখানে পাচ্ছেন, সেখানে একজন মানুষের তার প্রতি ভালোবাসার কমতি মেনে নিতে এখন আর কষ্ট হয় না।

দশ মাস অন্তরালে থাকার পর ২০১৭ এর এপ্রিল মাসে হঠাৎ করেই ছেলেকে নিয়ে একটি টেলিভিশন চ্যানেলের লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু। জানালেন, সে সময় বেশ কিছু ভুল করেছেন তিনি। শাকিবকে জড়িয়ে কারও নাম উল্লেখ করে সেই ব্যক্তির জনপ্রিয়তাকে আর বাড়াতে চান না এখন তিনি।

শাকিব খানকে নিয়েও অনেক কথা বলেছেন অপু। ছেলে জয়ের খোঁজ নেয়ার জন্য শাকিব তাঁর সাথে যোগাযোগ করেন ঠিকই কিন্তু সেটাও অন্য কারও মাধ্যমে। তবে এত কিছুর মধ্যেও অপুর জীবন রঙিন বলেই দাবি করলেন তিনি। কারণ তার কাছে তার সন্তান আছে। বললেন, শাকিবের জন্য তার দুঃখই হয়। কারণ কাজ শেষ করে জয়কে বুকে নিয়ে ঘুমানোর সৌভাগ্য তার হয়। সেদিক থেকে শাকিব বরং সম্পূর্ণ একা। দিনশেষে তার পাশে কেউ থাকে না।

Reneta

আশা করছেন হয়ত একদিন শাকিব তার প্রতি রাগ কমিয়ে ফিরে আসবেন। বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বললেন অপুর প্রতি শাকিবের মোহ এখনও কমেনি। শুধু কিছুটা দূরত্ব সৃষ্টি হয়েছে। কিন্তু সেই দূরত্ব কবে ঘুচবে তার জবাব শুধু সময়ই দিতে পারবে।

দর্শক ও শাকিব-অপু জুটির ভক্তদেরও প্রত্যাশা আশিটিরও বেশি ছবিতে এক সঙ্গে কাজ করা পর্দা ও বাস্তব জীবনের এই যুগল আবারও এক হবেন।

অপু বিশ্বাসের ছবি- তানভীর আশিক

‘কিউট সাময়িকী’তে অপু বিশ্বাস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অপু বিশ্বাসশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬

আলোচনায় প্রেশার কুকার সিনেমার চরিত্র ‘রেশমা-তন্ময়’ জুটি

এপ্রিল ২, ২০২৬

হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চেয়ে রিট

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT