চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ লড়েও ভারতের কাছে হারলো ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৬ অপরাহ্ণ ১৯, জানুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

ভারতের রান পাহাড়ের সামনে দারুণ লড়াই করেও ১৫ রানে পরাজিত হলো ইংল্যান্ড। এয়ুইন মরগানের দৃষ্টিনন্দন শতকের সাথে ৩টি হাফসেঞ্চুরির পরেও ৩৮২ রানের লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ অতিথিরা।  মরগান ৮১ বলে ১০২ রান করে রান আউটের শিকার হন। জ্যাসোন রয় ৮২ রান,  জো রুট ৫৪ রান ও মইন আলী ৫৫ রান করেন।

ভারতের মহেন্দ্র সিং ধোনি ও যুবরাজ সিংয়ের জোড়া শতকে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানের পাহাড় গড়ে ভারত। নির্ধারিত ৫০ ওভারে ভারতের সংগ্রহ দাড়ায় ৬ উইকেটে ৩৮১ রান। জবাবে ৮ উইকেট হারিয়ে ৩৬৬ রান করে ইংল্যান্ড।

রান বৃষ্টির এই ম্যাচে রবিচন্দ্রন অশ্বিন ৩ উইকেট শিকার করেন। এছাড়াও জসপ্রিত বুমরাহ ২টি এবং ভুবনেশ্বর কুমার ও রবিন্দ্র জাদেজা ১টি করে উইকেট শিকার করেন।

এর আগে  টসে হেরে ব্যাট করতে নেমে ভারত বিশাল স্কোর গড়েন। তিন বছর পর জাতীয় দলে প্রত্যাবর্তনের পর দুরন্ত সেঞ্চুরি পান যুবরাজ। ছয় বছর পর পেলেন শতরান। শেষ শত রান ২০১১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ২০১৩ সালের পর শতরান করলেন ধোনিও।

১২৭ বলে ১৫০ রান করেন যুবরাজ। ২১ টা চার মেরেছেন, ছয়ের সংখ্যা ৩ টি। ধোনি করেন ১২২ বলে ১৩৪। ১০ টি চারের পাশাপাশি ৬টি ছয় মেরেছেন ধোনি। ধোনি এবং যুবরাজ চতুর্থ উইকেটে ২৫৬ রান যোগ করেছেন। ওয়ানেড ক্রিকেটে চতুর্থ উইকেট জুটিতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান। এক নম্বরে রয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে করা মোহাম্মদ আজহার উদ্দিন ও অজয় জাদেজার করা ২৭৫ রান।
ইনিংসের শেষ দিকে কেদার যাদব ১০ বলে ২২, হার্দিক পাণ্ডিয়া ৯ বলে ১৯* এবং রবীন্দ্র জাদেজা ৮ বলে ১৬* রান করেন।

ইনিংসের শুরুতে লোকেশ রাহুল (৫), শিখর ধাওয়ান (১১) এবং বিরাট কোহলি (১১) ফিরে যান। তিনজনকেই ফেরান ক্রিস ওকস।

ক্রিস ওকস শুরুতে ৩ ওভার মেডেন নিলেও শেষ পর্যন্ত ১০ ওভারে দেন ৬০ রান। উইকেট নেন ৪ টি। লিয়াম প্ল্যাঙ্কেট ২ উইকেট নিলেও ১০ ওভারে দেন ৯১ রান। স্টোকস ৯ ওভারে ৭৯, জ্যাক বল ১০ ওভারে দেন ৮০ রান।

পাঁচ ম্যাচের সিরিজের ২-০তে এগিয়ে গেলো ভারত। প্রথম ওয়ানডেতে বিরাট কোহলি ও কেদার যাদবের জোড়া শতকে ইংল্যান্ডের করা সাড়ে তিনশ রানের স্কোর টপকে ছিল স্বাগতিকরা।

ট্যাগ: ভারত-ইংল্যান্ড ক্রিকেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে দরপতন

পরবর্তী

শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

পরবর্তী

শুরু হচ্ছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা

১৮ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্যই স্থানীয় সরকার কার্যকর হচ্ছে না: অর্থমন্ত্রী

সর্বশেষ

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT