চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ ব্যাটিং করে ফিরলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ পূর্বাহ্ণ ২১, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার শান্ত ব্যাটিং করছেন, বিপক্ষ দলের ফিল্ডার মাঠে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে রানের খাতা খুলতে না পারার আক্ষেপ নিয়ে শুরুতেই সাজঘরে ফেরেন তানজিদ হাসান তামিম। পর পর দুই ম্যাচে শুণ্য রানের ইনিংস বাংলাদেশ ওপেনারের। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দারুণ ব্যাটিং করে শুরুর চাপ সামলে নেন। তার লড়াকু ইনিংসটি থামল ৪১ রানে। ৩৬ বল মোকাবেলা করে মারেন ৫টি চার ও ১টি ছয়।

দলীয় একশর আগে চার উইকেট হারিয়েছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখার সময় টাইগারদের সংগ্রহ ১৪ ওভারে ৮৯ রান। তাওহিদ হৃদয় ১৪ ও সাকিব আল হাসান ২ রানে অপরাজিত আছেন।

প্রথম ওভারে মিচেল স্টার্কের তৃতীয় বল তানজিদের ব্যাটের নিচের অংশে লেগে আঘাত করে স্টাম্পে। বাংলাদেশ প্রথম ওভারে উইকেট হারালেও অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দেখা যায় নেমেই দারুণ ব্যাটিং করতে। শুরুতে লিটন দাসের জড়তা থাকলেও পরে তা কাটিয়ে উঠেছিলেন দুই বাউন্ডারি মেরে।

Banglabid

দশ নম্বর বল মোকাবেলায় রানের খাতা খোলা বাংলাদেশ ওপেনার ২৫ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন। অ্যাডাম জাম্পার গুগলির মুখে স্লগ সুইপ করতে গিয়ে বোল্ড হন। রিশাদ হোসেনকে প্রমোশন দিয়ে নামানো হয় চার নম্বরে। অফস্পিনার গ্লেন ম্যাক্সওয়েলকে এগিয়ে এসে মারতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে শর্ট থার্ডম্যানে। ৪ বলে ২ রান করে ফেরেন রিশাদ।

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার সুপার এইটে উভয় দলের প্রথম ম্যাচের আগে হানা দেয় বৃষ্টি। অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টসের আগমুহুর্তে হালকা বৃষ্টি হওয়ায় ১৫ মিনিট দেরিতে টস সম্পন্ন হয়।

বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন জাকের আলি অনিক। অফ স্পিন অলরাউন্ডার শেখ মেহেদীকে ফেরানো হয়েছে একাদশে। টাইগার একাদশে একটি পরিবর্তন এলেও অস্ট্রেলিয়া দলে একাধিক বদল এসেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ-অস্ট্রেলিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পুত্রের বাবা হলেন সংগীতশিল্পী অনুপম

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘চীনের প্রযুক্তি ও একাডেমিক সহযোগিতায় বস্ত্র-পাট খাত আধুনিকায়নে নতুন সম্ভাবনা’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

১৮০ দিনের কর্মসূচির মাধ্যমে জবাবদিহিতার সংস্কৃতি চালু হয়েছে: তথ্যমন্ত্রী

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এয়ারটেলের নতুন নাম ‘সার্কেল’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৭ শিশুর মৃত্যু

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT