চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দারুণ এ উদ্যোগ যেন সফলভাবে শেষ হয়

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:৫৬ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০২১
সম্পাদকীয়
A A
করোনা টিকা দেওয়ার জন্য নারীর পাশে স্বাস্থ্যকর্মী দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন আগামী ২৮ সেপ্টেম্বর। তার জন্মদিনকে এবার বিশেষভাবে স্মরণীয় করে রাখতে দারুণ এক উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ওইদিন (মঙ্গলবার) ‘বিশেষ গণটিকা কার্যক্রম’- এর আওতায় সারাদেশের ৮০ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হবে।

এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে রোববার স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক জানান, ‘আগামী মঙ্গলবার থেকে ফের গণটিকাদান কর্মসূচি শুরু হবে। ওইদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন। তার জন্মদিনে ৮০ লাখ মানুষকে প্রথম ডোজ করোনার টিকা দেয়া হবে। তবে ওই ক্যাম্পেইন চলবে এক সপ্তাহ। বাকি দিনগুলোতে দৈনিক ৬ লাখ ডোজ টিকা প্রদান করা হবে।’

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে আমরা এরই মধ্যে জেনেছি, ওই বিশেষ গণটিকা কর্মসূচিতে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন পরিষদ, ১ হাজার ৫৪ পৌরসভায় প্রায় ৩২ হাজার স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশ নেবে। এরই মধ্যে প্রতিটি ইউনিয়নেই টিকা দেওয়ার জন্য বুথ স্থাপন করা হয়েছে। আগে থেকে এসব প্রস্তুতি সুন্দর পরিকল্পনারই অংশ।

Banglabid

এই কর্মসূচিতে আরেকটি ভালো উদ্যোগ আছে; চল্লিশোর্ধ্ব নাগরিক, বৃদ্ধ, শারীরিকভাবে অক্ষম, শিক্ষার্থী এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষকে টিকা নেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে। এমনকি যারা টিকা নিতে নিবন্ধন করেও খুদে বার্তা পাননি, তারাও অগ্রাধিকার পাবেন এবার।

এর আগে গত আগস্টে প্রথমবারের মতো গণটিকা কর্মসূচি হাতে নিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেবার প্রায় ৪৫ লাখ মানুষকে টিকা দেয়া হয়েছিল। সেই কর্মসূচিতেই প্রথম বারের মতো আগে থেকে নিবন্ধন ছাড়াই শুধু জাতীয় পরিচয়পত্র দেখিয়েই মানুষ টিকা নিতে পেরেছিল। কিছু কিছু ক্ষেত্রে অনিয়ম-বিশৃঙ্খলা ছাড়া স্বাস্থ্য অধিদপ্তরের সেই উদ্যোগ ছিল দারুণ প্রশংসিত।

আমাদের বিশ্বাস, আগের সেই গণটিকা কর্মসূচির অনিয়ম-বিশঙ্খলা থেকে শিক্ষা নিয়ে নতুন কর্মসূচি আরও সুশৃঙ্খলভাবে শেষ করবে সরকার। তবে শুধু তাদের ওপরই দায় না চাপিয়ে সাধারণ মানুষকেও সহযোগীতার হাত বাড়িয়ে দিতে হবে। নিজে টিকা নেওয়ার পাশাপাশি অন্যদের টিকা নিতেও সাহায্য করবেন। তবেই চমৎকার এই কর্মসূচি সুন্দর ও সফলভাবে শেষ হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসগণটিকাটিকাপ্রধানমন্ত্রী শেখ হাসিনাভ্যাকসিনশেখ হাসিনাশেখ হাসিনার জন্মদিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুশফিক-সৌম্যদের বিপক্ষে খেলবেন বিপ্লব-শামীম

পরবর্তী

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে টাইগার যুবারা

পরবর্তী
বাংলাদেশ যুব ক্রিকেট দল শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা যাচ্ছে টাইগার যুবারা

সাবিনা হত্যায় সন্দেহভাজন ব্যক্তির ছবি, লন্ডনে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডনে সাবিনা হত্যায় সন্দেহভাজন ব্যক্তি আটক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT