চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দাবি না মানলে সারাদেশে পরিবহন ধর্মঘট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ পূর্বাহ্ণ ২৩, মে ২০১৫
বাংলাদেশ
A A

আগামী তিনদিনের মধ্যে ফরিদপুরে আটক তিন পরিবহন শ্রমিককে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে সারাদেশে পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক নেতারা।

শনিবার দুপুরে যশোর বাস মালিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন হুমকি দেওয়া হয়।

ডাকাতির  সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ১৯ মে ফরিদপুরে তিন পরিবহন শ্রমিককে আটক করা হয়। প্রতিবাদে প্রথমে খুলনা বিভাগের ৬ জেলায় শুরু হয় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট।

Banglabid

এরপর খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের আল্টিমেটাম অনুযায়ী আটক শ্রমিকদের মুক্তি না দেওয়া এবং ফরিদপুরের এসপি ও মধুখালী থানার ওসিকে প্রত্যাহার না করায় নতুন করে ২২ মে ভোর থেকে খুলনা বিভাগের সব রুটে অনির্দিষ্টাকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হয়।

বিষয়টি সুরাহায় কোনো প্রশাসনিক উদ্যোগ নেওয়া হয়নি। এ জন্য আন্দোলন থেকে পিছু হটার কোনো সুযোগ নেই বলেও সংবাদ সম্মেলনে জানান নেতারা।

এতে বলা হয়, রাজশাহী, বরিশাল, ঢাকাসহ সব বিভাগের মালিক-শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা চলছে। আগামী তিনদিনের মধ্যে আটক শ্রমিকদের মুক্তি ও দোষী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সারাদেশে পরিবহন ধর্মঘট শুরু করা হবে।

Reneta

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সাদেক হোসেন, খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের আহবায়ক আলী আকবার, যুগ্ম আহবায়ক আজিজুল আলম মিন্টু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবহন ধর্মঘট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাঁচ বছর পর ‘মিলা’ নিয়ে মিলা

পরবর্তী

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

পরবর্তী

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৬

কেমন আছেন সেই 'কাবুলিওয়ালা'?

সর্বশেষ

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬

‘নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT