চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল গোছানোর চেষ্টায় আন্দোলনে ব্যর্থ বিএনপি

রাহুল রায় রাহুল রায়
১১:১৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৫
রাজনীতি
A A

কয়েক দফা আন্দোলনে ব্যর্থ হওয়ায় বিএনপি এখন আগে দল গোছাতে চাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শরিক দল জামায়াতে ইসলামীর সঙ্গ ছাড়তে বিএনপির ওপর দলের ভেতর থেকে এবং আন্তর্জাতিক চাপ আছে বলেও মনে করছেন তারা। বিশ্লেষকরা বলছেন, বিএনপিকে এ ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নিতে হবে।

রমজান মাসে বিভিন্ন ইফতার মাহফিলে সরকারের সমালোচনা করলেও অন্যবারের মতো এবার আর ঈদের পর আন্দোলনের কথা বলেননি বেগম খালেদা জিয়া। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলের সামর্থ্য বুঝেই এখন দল গোছানোয় মনোযোগী বিএনপি চেয়ারপারসন।

এজন্যই শনিবার ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেছেন, দল গোছানোর পর সরকার বিরোধী আন্দোলনে নামবে বিএনপি।

Banglabid

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান নুরুল আমিন ব্যাপারি এ বিষয়ে বলেন, দেশীয় মানুষের আকাঙ্ক্ষা এবং বিদেশী বন্ধুদের কথা শুনে মনে হয় তিনি (খালেদা জিয়া) নমনীয় হয়েছেন। এখন তিনি বলছেন, আগে দল গোছাবো, তারপরে সংবিধান অনুযায়ি কোনো দলীয় কর্মসূচি দিবো। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক শান্তনু মজুমদার বললেন, গায়ের জোড় খাটিয়ে সরকারকে ফেলে দেওয়ার যে চেষ্টা তারা করেছিলেন, তা তারা পারেননি। এটা কি আওয়ামী লীগের কৃতত্ব নাকি বিএনপির ব্যর্থতা, সে বিষয়ে দুই দিকেই জনমত বিভক্ত থাকবে। কিন্তু মূল কথা হচ্ছে যে এই মুহূর্তে হয়তো সেই ধরনের রাজনৈতিক বাস্তবতা নাই যে, আগামী একমাসের মধ্যেই সরকারকে ফেলে দেবে। আমার মনে হচ্ছে, বিএনপি বাস্তবতা বুঝতে শুরু করেছে।  

দীর্ঘদিনের জোটসঙ্গী জামায়াতে ইসলামীকে নিয়ে চাপে থাকা বিএনপিকে দলের স্বার্থেই স্পষ্ট সিদ্ধান্ত নিতে বলছেন তারা।

Reneta

নুরুল আমিন ব্যাপারি আরো বলেন, বিএনপি দলের মধ্যেই মনে হয় একদল চাইছে যে বিএনপি জামায়াত নির্ভর রাজনীতি না করুক। প্রতিবেশী যে রাষ্ট্র ভারত সেও কিন্তু কখনোই চাইবে না যে বিএনিপি জামায়াতনির্ভর রাজনীতি করুক। এবং মার্কিন যুক্তরাষ্ট্রও চাইবে না।

শান্তনু মজুমদার বলেন, বিএনপি ইচ্ছায় হোক বা অনিচ্ছায়, জামায়াতের ব্যাপারে গুরুতর চিন্তা করতে বাধ্য হচ্ছে। রাজনীতির সাথে ধর্মকে মেশানোর যে কৌশল, পুরোনো ও লাভজনক এই কৌশল ছেড়ে দিলে কি হবে সেই বিষয়ে বিএনপি নিশ্চিত হতে পারছে না। 

গণতন্ত্রের স্বার্থেই একটি শক্তিশালী বিরোধীদলের প্রয়োজনের কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন সেই ভূমিকা পালন করতে হলে বিএনপিকে আরো সুসংগঠিত হতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিশান্তনু মজুমদার
শেয়ারTweetPin

সর্বশেষ

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬

শাপলা চত্বরের গণহত্যার স্মৃতি সংরক্ষণে ভাস্কর্যের মুখাবয়ব বাদ দেওয়ার আহ্বান মামুনুল হকের

আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডন গ্রেফতার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT