চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দল উদ্ধারে ভাঙা আঙুল নিয়েই ব্যাট করবেন প্রোটিয়া ওপেনার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৫ পূর্বাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দল বিপদে, তাই ভাঙা আঙুল নিয়ে ব্যাট করবেন সাউথ আফ্রিকান ব্যাটসম্যান ডিন এলগার। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে এমনই ‘ঝুঁকি’ নিতে যাচ্ছেন প্রোটিয়া ওপেনার।

শনিবার অজিদের দ্বিতীয় ইনিংসের সময় মিচেল স্টার্কের দূরহ এক ক্যাচ নিতে গিয়ে আঙ্গুলে চোট পান এলগার। দুর্দান্ত ক্যাচ ধরে যন্ত্রণায় সেটা উদযাপন করতেও পারেননি। সঙ্গে সঙ্গেই মাঠ থেকে বের হয়ে যেতে হয় এলগারকে।

দলের স্বার্থে এর আগেও ভাঙা আঙুল নিয়ে খেলেছেন এলগার। গত বছরই ইংল্যান্ডের বিপক্ষে ম্যানচেস্টার টেস্টে ভাঙা আঙ্গুল নিয়ে ১৩৬ রানের ইনিংস খেলেছিলেন। সেসময় এক্সরে পর্যন্ত করাননি।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৫১ রানের জবাবে মাত্র ১৬২ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। এতে ১৮৯ রানের লিড পায় অজিরা। দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনশেষে ৯ উইকেটে ২১৩ রান তুলেছে স্মিথের দল। এতে এক উইকেট হাতে রেখে লিড দাঁড়িয়েছে ৪০২ রানের। সব মিলিয়ে ডারবান টেস্টের দুদিন হাতে রেখেই জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেছে অজিরা।

এমন ম্যাচে টিকে থাকতে হলে রাস্তাটা যে ওপেনারদেরই দেখাতে হবে সেটাই মনে করিয়ে দিলেন এলগার, ‘এমন সময় আমার মানসিকতা একটু অন্যভাবে কাজ করে। চ্যালেঞ্জটা একটু বেশি মনে হয়। আমি মনে করি, এমন পরিস্থিতিতে দলকে ওপেনিং ব্যাটসম্যানরাই পথ দেখাতে পারেন।’

ট্যাগ: প্রোটিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাফর ইকবালের উপর হামলায় নির্মূল কমিটির নিন্দা

পরবর্তী

হামলাকারীসহ ৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

পরবর্তী
অধ্যাপক জাফর ইকবাল

হামলাকারীসহ ৫ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

চ্যানেল আই অনলাইন জিমি কিমেল

জিমি কিমেল কী পান অস্কার অনুষ্ঠান উপস্থাপনা করে?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিরগিজস্তানে এক মঞ্চে পুতিন-শি, কী বার্তা দিচ্ছে ২৫ বছরের এসসিও

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের স্বাস্থ্য খাতে যে আশ্বাস যুক্তরাষ্ট্রের

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কোন কর্মকাণ্ডে ক্ষুব্ধ নর্থ কোরিয়া, কেন বাড়াচ্ছে পারমাণবিক শক্তি?

আগস্ট ৩১, ২০২৬

প্রতিদিন সহজে পালনযোগ্য ৭ পুণ্যময় আমল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

সাফারি পার্কে কর্মী ও দর্শনার্থীর মধ্যে মারামারি, পাল্টাপাল্টি অভিযোগ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT