চট্টগ্রাম থেকে: দীর্ঘ আলোচনার পর বরফ গলেছে, চট্টগ্রামে দলের সঙ্গেই থাকছেন মেহেদী হাসান মিরাজ। খেলবেন বিপিএলের চট্টগ্রাম পর্ব।
চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মিডিয়া ম্যানেজার সাকলাইন।
নেতৃত্ব হারানোর পেছনে দলের প্রধান নির্বাহী সৈয়দ ইয়াসির আলমের হাত আছে বলে এরআগে অভিযোগ করেন মিরাজ। ওই ব্যক্তি দলের সঙ্গে থাকলে বিপিএল না খেলার ঘোষণা দিয়েছিলেন এ অলরাউন্ডার।
টিম হোটেল থেকে স্বপরিবারে বের হয়ে যেতে চেয়েছিলেন মিরাজ। গেট থেকে বেরিয়ে যাওয়ার সময় লজিস্টিক ম্যানেজার বুঝিয়ে মিরাজকে ফিরিয়ে হোটেল কক্ষে নিয়ে যান। এরপর টিম কর্তৃপক্ষের সঙ্গে চলে ম্যারাথন মিটিং।








