চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দলবদলের বাজারে ‘অধিনায়ক’ নেইমার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪০ অপরাহ্ণ ০৩, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
নেইমার

বার্সেলোনার সুপার স্টার লিওনেল মেসির কারণেই নাকি ক্লাব বদল করছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। নেইমারের বার্সা ছাড়ার পেছনে যতগুলো কারণ বলা হচ্ছে তার মধ্যে মেসিই নাকি অন্যতম। বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

তবে ওই প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমত টাকার জন্য তিনি নতুন ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন। পিএসজিতে নেইমারের মূল বেতনই হবে ৩০ মিলিয়ন ইউরো, যা বার্সেলোনায় তার বেতনের প্রায় দ্বিগুণ!। এর থেকে কোনো ট্যাক্সও দিতে হবে না। কারণ ক্লাবই ট্যাক্স পরিশোধ করে দেবে। পুরো বাই আউট ক্লজ দিয়ে দলবদল শেষ হলে নেইমারকে ৪০ মিলিয়ন ইউরো ‘সাইনিং বোনাস’ দেবে পিএসজি।

এছাড়া পিএসজি বোর্ডের মালিকানাধীন যত হোটেল আছে, সেসবের আয় থেকে একটা নির্দিষ্ট হারে অর্থ পাবেন এবং ইচ্ছা হলেই ব্রাজিলে যাওয়ার জন্য পাবেন একটা ব্যক্তিগত জেটবিমান।

Banglabid

এরপরেই রয়েছে মেসি ফ্যাক্ট। নেইমার অনেক ভালো ফুটবলার, কিন্তু লিওনেল মেসি এখনও বার্সেলোনায় এক নম্বর। সেই স্থান, মর্যাদা যে সহসা বদলাবে সে সম্ভাবনা নেইমার দেখছেন না। কিন্তু পিএসজিতে গেলে তিনি হবেন সেখানকার মধ্যমণি।

বিবিসির ওই প্রতিবেদনে সতীর্থদের শিরোমণি হয়ে থাকা মেসির একটি ছবি দিয়ে বলা হয়েছে, এটাই কি নেইমারের বার্সা ছাড়ার কারণ? সেখানে টানা হয়েছে গত মার্চে পিএসজির বিপক্ষে বার্সেলোনার সেই মহাকাব্যিক ম্যাচের প্রসঙ্গও। যেখানে চার গোলের ঘাটতি পুষিয়ে ম্যাচ জিতেছিল বার্সা। ম্যাচে জোড়া গোল ও একটি অ্যাসিস্টের পর দলের মধ্যমণি হতে পারেননি নেইমার।

এই ছবির জায়গা নেওয়াই নেইমারের জন্য কষ্টকর

নেইমার বার্সা ছাড়ছেন একথা শোনা যাচ্ছিল অনেকদিন ধরেই। অবশেষে বুধবার বার্সা জানিয়ে দেয়, তারা নেইমারকে ছাড়তে প্রস্তুত। তবে নেইমারকে পেতে কাতারি মালিকানাধীন ক্লাব প্যারিস সেইন্ট জার্মান- পিএসজিকে গুনতে হবে রেকর্ড পরিমান ২৬০ মিলিয়ন ডলার ট্রান্সফার ফি।

Reneta

সে হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন নেইমার। পেছনের সব রেকর্ড চুরমার করে বার্সা থেকে নেইমার যোগ দিচ্ছেন পিএসজিতে। তাকে দলে ভেড়াতে ২২২ মিলিয়ন ইউরোর বাই আউট ক্লজ গুনবে ফরাসি ক্লাবটি। যেটা ফুটবলের দলবদল ইতিহাসে বিশ্বরেকর্ড। যে রেকর্ডের ধারের কাছে নেই নেই অন্য কেউ। অতএব দলবদলের বাজারে অধিনায়ক নেইমার।

ট্রান্সফার ফির ২২২ মিলিয়ন পাউন্ড ছাড়া চুক্তি অনুযায়ী বছরে কর বাদ দিয়ে ৩০ মিলিয়ন ইউরো দেয়া হবে নেইমারকে। এখানেই শেষ নয়। সংবাদমাধ্যমের দাবি, পিএসজির প্রেসিডেন্ট, কাতারের ধনকুবের নাসের আল খেলাফি ইমেজ রাইটসের মাধ্যমে আরও বিপুল অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। খেলাফির সঙ্গে দেখা করেছেন নেইমার ও তার বাবা।

এই ছবি এখন শুধুই অতীত

কেউ কেউ মনে করছেন, ব্রাজিলীয় তারকার বাবা নেইমার সিনিয়রের জন্যই এই সিদ্ধান্ত। নেইমার তাদের চুক্তিতে সই করলে তার বাবাকেও ৫০ মিলিয়ন ইউরো দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে পিএসজি!
তিন বছর আগে ব্রাজিলের সান্তোস থেকে বার্সোলনায় সই করেন তিনি। ১৮৬ ম্যাচে ১০৫ গোল করেছেন। মেসি, সুয়ারেজের সঙ্গে একবার চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ, দু’বার লা লিগা এবং তিনবার স্প্যানিশ কাপ জিতেছেন। মোট ৮টি ট্রফি।

ইতিহাসের সেরা দলবদল
নেইমার বার্সেলোনা-পিএসজি ২২২ মিলিয়ন
পল পগবা জুভেন্টাস-ম্যানইউ ১০৫ মিলিয়ন
গ্যারেথ বেল টটেনহাম-রিয়াল মাদ্রিদ ১০০ মিলিয়ন
রোনালদো ম্যানইউ-রিয়াল মাদ্রিদ ৯৪ মিলিয়ন
গঞ্জালো হিগুয়েইন নাপোলি-জুভেন্টাস ৯০ মিলিয়ন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন জোট গঠনে বি চৌধুরী-রব-মান্নাদের চেষ্টা অব্যাহত

পরবর্তী

শিশুর মোবাইল-ট্যাব-টিভি আসক্তিতে কী করবেন

পরবর্তী

শিশুর মোবাইল-ট্যাব-টিভি আসক্তিতে কী করবেন

বি. চৌধুরীদের নতুন জোট গঠনকে স্বাগত জানিয়েছে বিএনপি

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT