চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘দর্শক শ্রোতা পাঠক সম্মাননা’ পেল চার প্রতিষ্ঠান

সুদীপ্ত সাইদ খান সুদীপ্ত সাইদ খান
৯:২৫ পূর্বাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৭
বিনোদন
A A
দর্শক সম্মাননা অনুষ্ঠানে অতিথি ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে ‘দর্শক শ্রোতা পাঠক’ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ‘দর্শক-শ্রোতা-পাঠক’ ফোরামের আয়োজনে এ অনুষ্ঠানে দর্শক শ্রোতা পাঠকদের জরিপের উপর ভিত্তি করে চারটি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।

এ প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সামদানী আর্ট ফাউন্ডেশন ও ঢাকা লিট ফেস্ট। সম্মাননা প্রদান অনুষ্ঠানে নাট্যজন মামুনুর রশিদ, সংস্কৃতি সচিব ইব্রাহিম হোসেন খান, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, আগামী বছর একটা সম্প্রচার কমিশন গঠন করা হবে যে কমিশন দর্শকদের সুবিধা অসুবিধা দেখবে। গণমাধ্যমের নানা বিষয় তারা পর্যবেক্ষণ করবে। আমরা চলচ্চিত্র নীতিমালা করেছি। অনলাইন গণমাধ্যমের জন্য নীতিমালা তৈরি করেছি। যাতে গণমাধ্যম শৃঙ্খলার ভেতরে থাকে।

Banglabid

দর্শক শ্রোতা পাঠক ফাউন্ডেশনের সভাপতি জিয়াউল হাসান কিসলু বলেন, আমরা মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ও নাটকগুলো বাংলাদেশের স্কুল কলেজে প্রদর্শন করার চেষ্টা করব। মফস্বল থেকে সব জায়গায় আমরা সচেতনতা তৈরির চেষ্টা করব।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি বলেন, এ সম্মাননা অনুষ্ঠান বঙ্গবন্ধুকে স্মরণ করার প্রয়াস করে দিল। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন। বঙ্গবন্ধু যেভাবে শিল্পকলা একাডেমিকে দেখতে চেয়েছেন সেভাবেই আমরা কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছি।

আলোচনাপর্ব ও সম্মাননা প্রদান অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক পর্ব অনুষ্ঠিত হয়। ‘স্বর্ণালি সন্ধ্যা’ শিরোনামের এ অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সুকন্যা মজুমদার ঘোষ তিথি, সুরভী, পিন্টু ঘোষ, অন্তরা রহমান ও মনির বাউলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

একসঙ্গে উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা

আগস্ট ১৭, ২০২৬

‘এই বডি সত্যি নাকি এআই?’ জায়েদের নতুন লুক ঘিরে প্রশ্ন

আগস্ট ১৭, ২০২৬

বিটলসের সেই ‘অ্যাবি রোড’ এবার সিনেমায়!

আগস্ট ১৭, ২০২৬

মঙ্গলবার চ্যানেল আইয়ের পর্দায় ‘প্রেমী ও প্রেমী’

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এনসিপিপন্থী সংগঠন বানালো ‘জুলাই শহীদ’, জীবিত সাংবাদিক বললেন ‘আমি মরি নাই’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT