চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দণ্ডিত পারভেজ মোশাররফের পাশে পাকিস্তানের সেনাবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৮ পূর্বাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
পারভেজ মোশাররফ-পাকিস্তানের সেনাবাহিনী

রাষ্ট্রদ্রোহের অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাকিস্তানের সাবেক সেনাপ্রধান ও সামরিক শাসক পারভেজ মোশাররফের পাশে দাঁড়িয়েছে দেশটির সেনাবাহিনী। 

এক বিবৃতিতে সেনাবাহিনী জানিয়েছে, আদালতে মৃত্যুদণ্ডের এই সিদ্ধান্ত সশস্ত্রবাহিনীর জন্য অত্যন্ত কষ্টকর ও বেদনাদায়ক।

মঙ্গলবার রায়ের পর রাওয়ালপিন্ডি সেনা সদর দপ্তরে শীর্ষ কর্মকতাদের বৈঠক শেষে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর এক বিবৃতিতে আদালতের দেয়া রায়ের প্রতিবাদ জানান।

ওই রায়ের বিপক্ষে সামরিক বাহিনীর অবস্থান তুলে ধরে তিনি বলেন, একজন সাবেক সেনাপ্রধান ও প্রেসিডেন্ট যিনি ৪০ বছর দেশের সেবা করেছেন, দেশের সুরক্ষা দিতে যুদ্ধে লড়েছেন, তিনি কোনোভাবেই দেশদ্রোহী হতে পারেন না।

আইএসপিআরের অফিশিয়াল টুইটারে দেয়া বিবৃতিতে আসিফ গফুর অভিযোগ করেন, পারভেজ মোশাররফের বিরুদ্ধে মামলার বিচারে তাড়াহুড়ো করা হয়েছে। এক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। সংবিধান অনুসারে বিশেষ আদালতের নিয়মাবলী মানা হয়নি, বিবাদীকে আত্মপক্ষ সমর্থনের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি এই মামলার জন্য বিশেষ প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে।

বিবৃতিতে দেশের সংবিধান অনুসারে ন্যায়বিচার নিশ্চিত করতে সেনাবাহিনীর পক্ষ থেকে আহ্বান জানানো হয়।

Statement on decision by Special court about General Pervez Musharraf, Retired. pic.twitter.com/C9UAMT1E4W

— DG ISPR (@OfficialDGISPR) December 17, 2019

মঙ্গলবার পাকিস্তানের একটি বিশেষ আদালত জেনারেল পারভেজ মোশাররফকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় মৃত্যুদণ্ডাদেশ দেন। ২০০৭ সালের ৩ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণার দায়ে পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছিল।

২০০৮ সালের ৩১ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করা হলে সে বছরই তার বিরুদ্ধে সব তথ্য-প্রমাণ বিশেষ আদালতে উপস্থাপন করা হয়। পরে আপিল বিভাগ স্থগিতাদেশ দিলে মামলার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

ওই স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর পেশোয়ার হাই কোর্টের প্রধান বিচারপতি ওয়াকার শেঠের নেতৃত্বে বিশেষ আদালতের গত ১৯ নভেম্বর এ মামলার শুনানি শেষ করেন। পরে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করেন আদালত।

পারভেজ মোশাররফ ২০১৬ সাল থেকে দুবাইয়ে বসবাস করছেন। তবে তার দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে তিনি হৃদযন্ত্রের সমস্যা এবং উচ্চ রক্তচাপের কারণে অসুস্থ।

ট্যাগ: পাকিস্তানপারভেজ মোশাররফ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয় মাস না যেতেই বোলিং কোচ হারাচ্ছে বাংলাদেশ

পরবর্তী

জামিয়ায় হামলা, চুপ কেন শাহরুখ?

পরবর্তী

জামিয়ায় হামলা, চুপ কেন শাহরুখ?

পথশিশুদের পুনর্বাসন বিষয়ে

পথশিশুদের পুনর্বাসনের বিষয়ে জানতে চান হাইকোর্ট

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT