চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষ অভিবাসী নয়, রিফিউজির প্রতি ঝুঁকছে কানাডা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ পূর্বাহ্ণ ১৩, মার্চ ২০১৬
আন্তর্জাতিক
A A

অভিবাসীদের জন্য এক স্বপ্নের জায়গা কানাডা। কিন্তু দক্ষ অভিবাসীদের নেওয়ার বদলে এখন অদক্ষ রিফিউজি নেওয়ার দিকেই তাদের বেশি ঝোঁক।

নতুনদেশডটকমে প্রকাশিত একটি খবরে জানা যায়, ২০১৬ সালে কানাডা নতুন অভিবাসীর যে লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে তাতে অন্যান্য ক্যাটাগরির অভিবাসীর সংখ্যা কমিয়ে রিফিউজির সংখ্যা বাড়ানো হয়েছে। ফলে আগামীতে করদাতাদের অর্থ ব্যয় করে লিবারেল সরকার অধিকহারে রিফিউজি নিয়ে আসবে বলেই ধারণা সবার।

মঙ্গলবার হাউজ অব কমন্সে পেশ করা বার্ষিক রিপোর্টে বলা হয়েছে, লিবারেল সরকার চলতি বছরে ৫৫ হাজার রিফিউজি নিয়ে আসার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। ইতিমধ্যে ২৫ হাজার সিরিয়ান রিফিউজি আনার প্রক্রিয়ার অংশ বিশেষ বাস্তবায়িত হয়েছে।

Banglabid

ব্যক্তি উদ্যোগে স্পন্সর করে রিফিউজি আনার কোটাও তিনগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। আগে যেখানে ৬ হাজার প্রাইভেট স্পন্সরশীপে আসতো, এখন সেটি বছরে ১৮ হাজার করা হয়েছে।

ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রনালয়ের তথ্যানুসারে, এই বিপুল সংখ্যক রিফিউজির লক্ষ্যমাত্রা পূরণ করার ক্ষেত্রে সিরিয়ান রিফিউজিরাই সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। এর বাইরে কংগো, কলম্বিয়া এবং ইরিত্রিয়া থেকে রিফিউজি নেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

ফ্যামিলি রিইউনিফিকেশন বা পরিবারের পুনঃএকত্রীকরনের কোটায় অভিবাসীর লক্ষ্যমাত্রাও বাড়ানো হয়েছে। ৬৮ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার করার ঘোষণা দেওয়া হয়েছে। ইকোনোমিক ক্যাটাগরিতে ১৮১ হাজার থেকে কমিয়ে এ বছর ১৬২ হাজার ৪০০ নির্ধারণ করা হয়েছে।

Reneta

কানাডার ইমিগ্রেশন ও সিটিজেনশীপ মন্ত্রী জন ম্যাককালাম বলেছেন, তার মন্ত্রণালয় বর্তমানের ইমিগ্রেশন আবেদনের দীর্ঘসূত্রীতা কমিয়ে আনার জন্য উদ্যোগ নেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিফিউজি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আয়ারল্যান্ডকে করতে হবে ৬ ওভারে ৬০ রান

পরবর্তী

দক্ষ অভিবাসী নয়, রিফিউজির প্রতি ঝুঁকছে কানাডা

পরবর্তী

আয়ারল্যান্ডকে চমকে দিয়ে নেদারল্যান্ডসের জয়

আয়ারল্যান্ডকে চমকে দিয়ে নেদারল্যান্ডসের জয়

সর্বশেষ

নেপালের জন্য পর্যটকদের কাছে মনীষার আকুতি

সেপ্টেম্বর ১, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

আগস্ট ৩১, ২০২৬

ইন্দোনেশিয়ার বিপক্ষে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

আগস্ট ৩১, ২০২৬

মুক্তাগাছায় প্রকৃতি ও জীবন ক্লাবের কমিটি গঠন, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT