চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে রাজার মৃত্যুতে এক বছরের শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২১ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০১৬
আন্তর্জাতিক
A A

সবচেয়ে দীর্ঘ সময় ধরে সিংহাসনে থাকা থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদের মৃত্যুতে সরকারিভাবে এক বছর শোক পালন করা হবে এবং আগামী এক মাস দেশটির জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

বৃহস্পতিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার বয়স হয়েছিলো ৮৮ বছর।

গত কদিন ধরে রাজা ভূমিবল গুরুতর অসুস্থ অবস্থায় ছিলেন। বৃহষ্পতিবার সন্ধ্যায় রাজপ্রাসাদ থেকে তার মৃত্যুর খবর ঘোষণা করা হয়েছে। তার মৃত্যুর পর থাইল্যান্ডের পরবর্তী রাজা হবেন ৬৪ বছর বয়সী ক্রাউন প্রিন্স মাহাওয়াজিরালংকর্ন।

Banglabid

থাই জনগণ ১৯৪৬ সাল থেকে অর্থাৎ গত সাত দশক ধরে রাজা ভূমিবল আদুলিয়াদেকে জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে সম্মান করেছেন।

যদিও থাইল্যান্ড সাংবিধানিক একটি রাজতন্ত্র যেখানে রাজার রাষ্ট্রীয় ক্ষমতা খুবই কম, তবু থাইল্যান্ডের মানুষ রাজাকে তাদের ঐক্যের প্রতীক হিসেবে সম্মান করেছেন তাকে দিয়েছেন ঈশ্বরের কাছাকাছি সম্মান।

থাইল্যান্ডে রাজা এবং রাজপরিবারের সম্মান আইনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

Reneta

থাই অপরাধ আইনের ১১২ ধারায় বলা আছে- রাজা বা রানী, সেইসঙ্গে রাজ সিংহাসনের উত্তরাধিকারীকে অসম্মান করে কথা বললে বা হুমকি দিলে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড হবে।

১৯০৮ সাল থেকে এই বিধান রয়েছে। ১৯৭৬ সালে এই শাস্তি কঠোরতর করা হয়।

রাজা ভূমিবলের জন্ম ১৯২৭ সালে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। তার বাবা প্রিন্স মাহিদোল সেসময় হাভার্ডে লেখাপড়া করতেন। দু’বছর বয়সে বাবা মারা যাওয়ার পর তিনি মায়ের সাথে সুইজারল্যান্ড চলে যান। সেখানেই তার পড়াশোনা।

১৯৪৬ সালে তার বড় ভাই রাজা আনন্দ রাজপ্রাসাদে এক গোলাগুলিতে মারা যাওয়ার পর মাত্র ১৮ বছর বয়সে রাজা ভূমিবল সিংহাসনে বসেন। তারপর গত ৭০ বছর ধরে তিনি রাজসিংহাসনে অধিষ্ঠিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থাইল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিযোগকারী নারীরা ‘ভয়ানক মিথ্যাবাদী’: ট্রাম্প

পরবর্তী

ক্ষমতায় এসে আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের কথা ভুলে গেছে: বিএনপি

পরবর্তী

ক্ষমতায় এসে আওয়ামী লীগ ওয়ান ইলেভেনের কথা ভুলে গেছে: বিএনপি

যুগের সঙ্গে সঙ্গতি রেখে আওয়ামী লীগ আরো আধুনিক হবে: ওবায়দুল কাদের

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT