চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের জঙ্গল থেকে কক্সবাজারের দুই কিশোর উদ্ধার

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
৪:১৭ পূর্বাহ্ণ ১১, মে ২০১৫
বাংলাদেশ
A A

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে শঙ্খলা প্রদেশের জঙ্গল থেকে গত ৯ মে উদ্ধার হওয়া ১২৩ বাংলাদেশীর মধ্যে কক্সবাজারের দুই কিশোর রয়েছে। ১০ মে রোববার বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সংবাদের ছবি দেখে তাদের স্বজনেরা ওই কিশোরদের পরিচয় নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া দুই কিশোর হলো কক্সবাজার সদর উপজেলার ইসলামপুর নতুন অফিসপাড়ার ফরিদুল আলমের ছেলে দেলোয়ার হোসাইন ও নাজমুল হক নজুর ছেলে সেলিমুল হক রিফাত।

তাদেরসহ অন্যান্য বাংলাদেশীদের ক্ষুধার্ত ও ক্লান্ত দেখে উদ্ধারের পর রাত্তাফুম জেলার একটি আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী।

এদিকে পাচারের শিকার ছেলেদের ছবি সম্বলিত সংবাদ দেখে স্বজনের মাঝে কান্নার রোল পড়ে যায়। প্রতিবেশীরা ছুটে আসে খবরের পাতায় চোখ বোলাতে। জানতে চায়- তারা কোথায় আছে, কেমন আছে। কিভাবে দালালের কবল থেকে মুক্ত হলো। তাদের গ্রামের বাড়িতে গেলে দেখা যায় অন্য রকম পরিবেশ। শত শত মানুষের ভীড়। হাতে হাতে পত্রিকা। সংবাদ ও ছবি দেখতে উপচে পড়ছে ভীড়। যে কোনো মূল্যে দেলোয়ার ও রিফাতের ফেরত চান তাদের মা-বাবা। এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট মহলের দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবারের লোকজন।

পাচারের শিকার দেলোয়ার হোসেনের মা দিল ফিরোজ বেগম বলেন, আমার ছেলে অসুস্থ। গায়ে জ্বর নিয়ে সাত দিন ঘরে ছিল। কোনো খাবার মুখেও নেয়নি। হঠাৎ করে বাড়ি থেকে উধাও। কোথাও খোঁজ নেই। সম্ভাব্য সব জায়গাতে তার সন্ধান চালিয়েছি। ছেলের চিন্তায় আমার দু’চোখে এক মাস ধরে ঘুম ছিলো না। অবশেষে পত্রিকার লাল হরফে ছাপানো ছবিতে আমার ছেলে দেলোয়ারকে দেখে আঁতকে উঠি। ছেলেকে ফেরত ছাড়া এখন আমার কোনো চাওয়া নেই।

দেলোয়ারের পিতা ফরিদুল আলমেরও একটিমাত্র চাওয়া,যে কোনো মূল্যে আমার ছেলেকে আমি ফেরত চাই।

উদ্ধার হওয়া অপর কিশোর সেলিমুল হক রিফাতের পিতা নাজমুল হক নজু বলেন, এমন কোনো জায়গা নেই, যেখানে ছেলের সন্ধানে যাইনি। ছেলের কোনো খবর না পেয়ে দিশেহারা আমি। ছেলের ছবি বুকে চেপে কান্না ছাড়া আর কিছুই করার নেই। সঠিক হদিস দিতে পারে এমন লোকও জানা নেই। অবশেষে পত্রিকার মাধ্যমে আমার ছেলে উদ্ধার হয়েছে জেনে উদ্বেগ-উৎকণ্ঠা কমে আসতে শুরু করে।

তিনি আরো বলেন, আমার ছেলেকে ফিরে পাওয়া ছাড়া আর কোনো দাবি নেই।

এই ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেছেন দুই পরিববারের সদস্যরা।

অন্যদিকে আজ (সোমবার) কক্সবাজারের টেকনাফে মানবপাচারের জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। টেকনাফের সাবরাং ইউনিয়নের বড় ডেইল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, সাবরাং ইউনিয়নের আলী হোসেনের ছেলে খাইর হোসেন (৪৫), হাজি আবদুল কাদেরের ছেলে আবদুর রহমান(৩৫) ও আলী আহমদের ছেলে আলী হোসেন (৩০)।

ট্যাগ: মানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আবারো সেরা টেস্ট অলরাউন্ডার সাকিব

পরবর্তী

এসএসসি ও সমমানের রেজাল্ট ৩০ মে

পরবর্তী

এসএসসি ও সমমানের রেজাল্ট ৩০ মে

সিটি মেয়রদের সংবর্ধনা দিলেন ব্যবসায়ীরা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT