গরম পড়তে না পড়তেই নানান সমস্যা। কারও সমস্যা ত্বকের আবার কারও চুলের। কেউ বলছেন, তার ত্বক রোদে পুড়ে কালো হয়ে যাচ্ছে; আবার কেউ বলেন চুল রুক্ষ-শুষ্ক হয়ে যাচ্ছে।
এসময় ছাতা না নিয়ে বাইরে বের হলেই সূর্যের আলোর কারণে হাতে মুখে সানবার্ন দেখা দেয়। যা বহু দামী পণ্য ব্যবহার করেও উঠতে চায় না।
গরমে ত্বকে আরও একটা সমস্যা ব্রণ। অয়েলি স্কিন হোক কিংবা সেনসিটিভ স্কিন। গরমে সারা মুখে ব্রণ হবেই।
অবশ্য এ থেকে মুক্তির একটা সহজ ঘরোয়া উপায় আছে। তাহলো টমেটো স্পা। এ টমেটো স্পা দিয়েই আপনি ত্বকের সানবার্ন অনায়াসেই তুলে ফেলতে পারবেন। আবার একই সঙ্গে মুক্তি পাবেন ব্রণ এবং ত্বকের কালো দাগ-ছোপের হাত থেকেও রক্ষা।
তাহলে ভিডিওতে দেখে নিন ত্বকের কালো দাগ দূর করার টমেটো স্পা’র প্রস্তুতি।









