চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তোপের মুখে টিম ইন্ডিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩১ পূর্বাহ্ণ ২২, জুন ২০১৫
স্পোর্টস
A A

টাইগারদের কাছে টানা দ্বিতীয় ম্যাচে হেরে ওয়ানডে সিরিজ হাতছাড়া হওয়ার পর টিম ইন্ডিয়ার কঠোর সমালোচনা করেছে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর সমালোচনায় সয়লাব হয়ে গেছে তাদের নিউজসাইটগুলো। পাশাপাশি এসব সাইটে টাইগার বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসাও করা হয়েছে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ে দুই নম্বরে থাকা মহেন্দ্র সিং ধোনির ভারত মাশরাফি বাহিনীর সামনে মাথা তুলে দাঁড়াতেই পারে নি।

ভারতের কলকাতাভিত্তিক পত্রিকা আনন্দবাজার শিরোনাম করেছে ‘বাংলাওয়াশের গর্জনের সামনে বিপন্ন ব্র্যান্ড ধোনি’।

Banglabid

সংবাদে পত্রিকাটি লিখেছে, ‘রোহিত শর্মা-বিরাট কোহলির ভারত পঁয়তাল্লিশ ওভার টিকতে পারছে না। দু’শ তুলতে গিয়ে গলদঘর্ম হয়ে যাচ্ছে। প্রতিপক্ষের বাঁ হাতি পেসারকে এমন আতঙ্কের চোখে দেখছে যেন, কোনো এক ওয়াসিম আকরাম দৌঁড় শুরু করছেন’।

শুধু তাই নয়, আনন্দবাজার ধোনির অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের পাশাপাশি ভারতের খেলোয়াড়দের আচরণ নিয়েও কথা বলেছে।

আর মুস্তাফিজকে তুলনা দেওয়া হয়েছে ‘সাতক্ষীরা সায়ানাইড’ হিসেবে। ধোনি থেকে রায়না কাউকেই পাল্টা বিষ ছাড়তে দেয়নি যে তাকে আর কি বলা যায়।

Reneta

আনন্দবাজার, এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস’সহ আরো কয়েকটি গণমাধ্যম টিম ইন্ডিয়ার অতিরিক্ত আত্মতুষ্টির কঠোর সমালোচনা করেছে।

এতে বলা হয়, সফরে আসার আগে দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় বাংলাদেশে আসতে চায়নি। তাই প্রথম সারির দলও প্রথমে পাঠাতে চাচ্ছিলো না ভারত।

কোচ প্রসঙ্গে বলা হয়েছিলো, বাংলাদেশ সফরে ভারতীয় দলের কোচের কোনো দরকারই নেই।

এসব বিষয় নিয়েই এখন সমালোচনা করছে ভারতীয় গণমাধ্যম। হিন্দুস্তান টাইমস লিখেছে ধীরস্থির ধোনি এখন কৌশল এবং ব্যাটেও বড় ধীর। দ্যা হিন্দু লিখেছে মুস্তাফিজ ঝড়ে আবারো কাবু ইন্ডিয়া টিম।

খেলা শেষে সংবাদ সম্মেলনে ধোনিকে তো এক ভারতীয় সাংবাদিক প্রশ্নই করে বসলেন, টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব কি পরিবর্তন করার সময় আসে নি?

তিনি বলেন, যদি এই পরাজয়ের কারণ আমি হয়ে থাকি, তবে সরে দাঁড়াতে প্রস্তুত।

অনেকের প্রশ্নের উত্তরে ভারতীয় অধিনায়কও স্বীকার করেন, তারা বাংলাদেশের বোলিংটাকে ঠিকমত বুঝেই উঠতে পারছেন না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-ভারত ক্রিকেট
শেয়ারTweetPin

সর্বশেষ

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT