চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তেলবাহী লরি বিস্ফোরণে দগ্ধ ৪ জনের অবস্থা আশঙ্কাজনক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৫ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের একটি তেল বিক্রয় কেন্দ্রে আগুনে মারাত্মক দগ্ধ ৫ জনকে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে শরীরের নব্বই ভাগ দগ্ধ ৩ জন আইসিইউতে এবং অপর ২ জনকে এইচডিইউতে চিকিৎসা দেয়া হচ্ছে।

চাঁদপুরে তেল বিক্রয় কেন্দ্রে আগুনে মারাত্মকভাবে দগ্ধ পাঁচ জনকে ভোরে ঢাকা মেডিকে কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।

শরীরের নব্বই ভাগ দগ্ধ হয়ে আশঙ্ককাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসা নিচ্ছে আটাশ বছর বয়সী মাসুদ, বিশ বছরের নুর মোহাম্মদ এবং ওই তেল বিক্রয় কেন্দ্রের ম্যানেজার মিজানের ছেলে রায়হান। শরীরের ৬৮ ভাগ দগ্ধ মিজান এবং পঞ্চাশ বছর বয়সী বাদশার শরীরের ৪০ ভাগ দগ্ধ হয়েছে।

গত বুধবার দিবাগত রাত পৌনে ১টায় চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ওই তেল বিক্রয় কেন্দ্রে আগুন লাগে। সে সময় ঘটনাস্থলে থাকা পদ্মা অয়েল কোম্পানির তেলের গাড়িতেও আগুন লেগে বিস্ফোরণ হয়। মুহূর্তেই আগুন পুরো ভবনে ছড়িয়ে পড়ে। ভবনের অনেকে লাফিয়ে আত্মরক্ষা করলেও অগ্নিদগ্ধ হয় কয়েকজন।

ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত ও দগ্ধ হয়। ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। অনুমতি ছাড়াই ওই তেল বিক্রয় কেন্দ্রটি স্থাপন করা হয়েছিলো বলে দাবি করেছে এলাকাবাসী।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আগুনচাঁদপুর
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মানবতার প্রতি নৈতিক দায়িত্ব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে মাটি কাটার দ্বন্দ্বে বিএনপি নেতা খুন, সড়ক অবরোধ

মে ২১, ২০২৬

সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল

মে ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

২ মাসের মধ্যে চাকরি না পেলে যুক্তরাষ্ট্র ছাড়তে হবে ভারতীয় প্রযুক্তিবিদদের

মে ২১, ২০২৬
প্রতিকি ছবি

কুমিল্লায় হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা বেড়ে ১০

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT