চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির গায়ে আগুন দেয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৬ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
- সেমি লিড, অপরাধ, জনপদ, নোয়াখালী
A A
অগ্নিদগ্ধ ব্যক্তির লাশ একটি ঘরে পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীতে এক নবজাতকের আকিকা অনুষ্ঠানে টাকা দাবি করায় তৃতীয় লিঙ্গের একজনের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়ার অভিযোগ নবজাতকের পরিবারের বিরুদ্ধে। আগুনে দগ্ধ তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির নাম চুমকি।

বুধবার দুপুরে সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের নিশানবাগ এলাকায় এ ঘটনাটি ঘটে।

Banglabid

এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন।

এই বিষয়ে অগ্নিদগ্ধ চুমকি জানায়,  আমরা আকিকা অনুষ্ঠানে ৫০০ টাকা দাবি করলে তারা তিনশ টাকা দেয়। আমরা আরো ২’শ টাকা দাবি করলে তারা তখন টাকা না দিয়ে উল্টো আমার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে আমি পুকুরে পড়ে আগুন নিভাতে চেষ্টা করি। তার সাথে থাকা সোহাগি নামে আরেকজন এ ঘটনা দেখে ভয়ে পালিয়ে যান বলে জানান তিনি।

এলাকাবাসী দগ্ধ চুমকিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে প্রাইভেট হাসপাতাল ও পরে নোয়াখালী সদর হাসপাতালে পাঠালে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা পাঠাতে বলে।

Reneta

দগ্ধ চুমকির উন্নত চিকিৎসা করাতে দাবিকৃত টাকা না পাওয়ায়  তাকে নিয়ে থানায় অবস্থান করছে তৃতীয় লিঙ্গের মানুষজন। এ সময় প্রিয়া হিজরা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে  জিজ্ঞাসাবাদের জন্য নবজাতকের পিতা জহিরুল ইসলাম ও তার দুই ফুফু আয়েশা বেগম ও বিবি রহিমা বেগমকে থানায় নিয়ে যাওয়া হয়।

তবে অভিযুক্ত বিবি রহিমা জানান, হিজরারা তাদের কাছে ৫হাজার টাকা দাবি করে। তারা দিতে অপারগতা প্রকাশ করলে ভয় দেখানোর জন্য চুমকি নিজেই নিজের শরীরের আগুন ধরিয়ে দেয়।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন বলেন, ঘটনার বিষয়ে দু পক্ষ থেকে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নোয়াখালী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মুক্তি পেয়েছে সুপারস্টার পুনীতের শেষ ছবি, গড়েছে রেকর্ড!

পরবর্তী

ফওজিয়ার আম্মা ও অন্যরা: ভিন্ন আলোর নিচে চেনা দুনিয়া

পরবর্তী
ফওজিয়ার আম্মা ও অন্যরা: ভিন্ন দৃষ্টিকোণ থেকে চেনা দুনিয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

ফওজিয়ার আম্মা ও অন্যরা: ভিন্ন আলোর নিচে চেনা দুনিয়া

ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রোটিয়া মিশনের শুরুতে টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT