চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন যারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৪ অপরাহ্ণ ২৬, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

তৃতীয় ধাপের পৌর নির্বাচনে ৬৪টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ প্রার্থী চূড়ান্ত করা হয়।

এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়।

দলীয় প্রার্থীদের তালিকা

রংপুর বিভাগ

দিনাজপুর হাকিমপুর পৌরসভায় এন, এ, এম, জামিল হোসেন চলন্ত, নীলফামারীর জলঢাকা পৌরসভায় মোঃ মোহসীন, কুড়িগ্রাম উলিপুর পৌরসভায় মোঃ মামুন সরকার ও গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা খন্দকার মোঃ জাহাঙ্গীর আলমকে মনোনয়ন দেয়া হয়।

রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের মোট ১২টি পৌরসভার মনোনয়ন দেয়া হয়েছে।  বগুড়ার ধুনট পৌরসভায় টি. আই. এম নুরুন্নবী, বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় তৌহিদুর রহমান মানিক, গাবতলী পৌরসভায় মোঃ মোমিনুল হক (শিলু), কাহালু পৌরসভায় মোঃ হেলাল উদ্দিন কবিরাজ, নন্দীগ্রাম পৌরসভায় মোঃ আনিছুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর রহনপুর পৌরসভায় মোঃ গোলাম রাব্বানী বিশ্বাস, নওগাঁর ধামইরহাট পৌরসভায় মোঃ আমিনুর রহমান, নওগাঁ সদর পৌরসভায় নির্মল কৃষ্ণ সাহা, রাজশাহীর তানোর মুন্ডুমালায় মোঃ আমির হোসেন (আমিন), মোহনপুর কেশরহাট মোঃ শহিদুজ্জামান, নাটোর সিংড়া পৌরসভায় মোঃ জান্নাতুল ফেরদৌস ও পাবনা সদর পৌরসভায়  আলী মুর্তজা বিশ্বাস সনিকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।

খুলনা বিভাগ
খুলনা বিভাগ ৯টি পৌরসভায় মনোনয়ন দেয়া হয়েছে যাদের:  চুয়াডাঙ্গার দামুড়হুদা দর্শনায় মোঃ মতিয়ার রহমান, ঝিনাইদহ হরিণাকুণ্ডু মোঃ ফারুক হোসেন, কোটচাঁদপুরে মোঃ শাহাজান আলী, যশোর মনিরামপুরে কাজী মাহমুদুল হাসান, নড়াইলে আঞ্জুমান আরা, কালিয়া মোঃ ওয়াহিদুজ্জামান হীরা, বাগেরহাট মোরেলগঞ্জ এস. এম. মনিরুল হক, খুলনা পাইকগাছা সেলিম জাহাঙ্গীর ও সাতক্ষীরা কলারোয়া মোঃ মনিরুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়।

বরিশাল বিভাগ
বরিশাল বিভাগ ৮টি পৌরসভায় মনোনয়ন পেয়েছেন।  বরগুনায় মোঃ কামরুল আহসান (মহারাজ), পাথরঘাটা মোঃ আনোয়ার হোসেন আকন, ভোলা বোরহানউদ্দিন মোঃ রফিকুল ইসলাম, দৌলতখান মোঃ জাকির হোসেন, বরিশাল গৌরনদী মোঃ হারিছুর রহমান, মেহেন্দিগঞ্জ কামাল উদ্দিন খান, ঝালকাঠি নলছিটি আঃ ওয়াহেদ খাঁন ও পিরোজপুরে নেছারাবাদ স্বরূপকাঠী মোঃ গোলাম কবিরকে মনোনয়ন দেয়া হয়েছে।

ঢাকা বিভাগ
ঢাকা বিভাগ ১২টি পৌরসভার মনোনয়ন পেয়েছেন যারা: টাঙ্গাইল পৌরসভায় এস, এম সিরাজুল হক, মির্জাপুর সালমা আক্তার, ভূঞাপুর মোঃ মাসুদুল হক মাসুদ, সখিপুর মোঃ আবু হানিফ আজাদ, মধুপুর মোঃ সিদ্দিক হোসেন খান, কিশোরগঞ্জ কটিয়াদী মোঃ শওকত উসমান, মুন্সিগঞ্জ মোহাম্মদ ফয়সাল, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া শেখ তোজাম্মেল হক টুটুল, রাজবাড়ী পাংশা মোঃ ওয়াজেদ আলী, শরীয়তপুর নড়িয়া মোঃ আবুল কালাম আজাদ, ভেদরগঞ্জ আবদুল মান্নান হাওলাদার ও জাজিরা অধ্যাপক আবদুল হক কবিরাজকে মনোনয়ন দেয়া হয়েছে।

ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগ ৮টি পৌরসভায় মনোনয়ন পেলেন যারা: জামালপুর সরিষাবাড়ী মোঃ মনির উদ্দিন, শেরপুর নকলা মোঃ হাফিজুর রহমান, নালিতাবাড়ী মোঃ আবু বক্কর সিদ্দিক, ময়মনসিংহ ভালুকা এ, কে, এম মেজবাহ্ উদ্দিন, ত্রিশাল মোঃ নবী নেওয়াজ সরকার, গৌরীপুর মোঃ শফিকুল ইসলাম হবি, ঈশ্বরগঞ্জ মোঃ হাবিবুর রহমান ও নেত্রকোনা দূর্গাপুর মোঃ আলা উদ্দিন।

সিলেট বিভাগ
সিলেট বিভাগ ৩টি পৌরসভায় মনোনয়ন পেয়েছেন: সিলেট গোলাপগঞ্জ মোহাম্মদ রুহেল আহমদ, জকিগঞ্জ মোঃ খলিল উদ্দিন ও মৌলভীবাজার মোঃ ফজলুর রহমান।

চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগ ৮টি পৌরসভায় মনোনয়ন পেয়েছেন: কুমিল্লা লাকসাম মোঃ আবুল খায়ের, বরুড়া মোঃ বক্তার হোসেন, চৌদ্দগ্রাম মোঃ মীর হোসেন মীরু, চাঁদপুর হাজীগঞ্জ আঃ সঃ মঃ মাহবুব-উল আলম, ফেনী মোঃ নজরুল ইসলাম স্বপন,  নোয়াখালী বেগমগঞ্জ চৌমুনী আক্তার হোসেন, হাতিয়া কে, এম ওবায়েদ উল্যাহ ও লক্ষ্মীপুর রামগঞ্জ মোঃ আবুল খায়ের পাটওয়ারী।

তৃতীয় ধাপের পৌর নির্বাচনকে সামনে রেখে গত রোববার থেকে দলের মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফরম বিক্রি শুরু করে আওয়ামী লীগ। দলীয় সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে ফরম বিক্রি ও জমার কার্যক্রম।

শেষ সময় পর্যন্ত মোট ৩৫২ জন মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেন। তাদের মধ্য থেকে তৃতীয় ধাপের ৬৪ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।

এসব পৌরসভার নির্বাচন হবে আগামী ৩০ জানুয়ারি। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। নির্বাচন হবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

প্রত্যেকটি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে ভোট হবে। মনোনয়নপত্র বাছাই আগামী বছরের ৩ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার আগামী ১০ জানুয়ারি।

ট্যাগ: আওয়ামী লীগমনোনয়ন পেলেন যারা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নানা বাড়িতে বেড়াতে গিয়ে ২ শিশুর মৃত্যু

পরবর্তী

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

পরবর্তী

কথাসাহিত্যিক রাবেয়া খাতুনের জন্মদিন আজ

রাবেয়া খাতুন: প্রিয় লেখকের প্রতিকৃতি

সর্বশেষ

২ হাজার ৬৯৫ কোটি টাকার সার কিনবে সরকার

আগস্ট ২৫, ২০২৬

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় দেবে হাইকোর্ট

আগস্ট ২৫, ২০২৬

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT