চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তৃণমূল থেকে সুপারিশ মিললেই উপজেলা নির্বাচনে মনোনয়ন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ পূর্বাহ্ণ ১৮, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A
আওয়ামী লীগ-ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচন

তৃণমূল থেকে সুপারিশ পাওয়ারাই এবার উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাবেন। আওয়ামী লীগ নেতারা বলেছেন, এ স্থানীয় সরকার নির্বাচনে জোটগতভাবে অংশ না নিয়ে দলীয়ভাবে অংশ নেবে আওয়ামী লীগ।

জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই উপজেলা নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দলীয় প্রতীকে উপজেলা নির্বাচন হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে আর মার্চে শুরু হবে পাঁচ ধাপে ভোটগ্রহণ। জাতীয় নির্বাচনে হেরে যাওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহে ভাটা পড়লেও উপজেলা নির্বাচন নিয়ে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে বাড়তি আগ্রহ।

সংসদ নির্বাচনে মনোনয়ন বঞ্চিতরা উপজেলায় প্রার্থী হতে চাইছেন। পুরোনো প্রার্থীদের সঙ্গে থাকছে অনেক নতুন মুখও। প্রার্থী বাছাইয়ে বেশ কিছু মাপকাঠি যোগ করেছে আওয়ামী লীগ।

এগুলোর মধ্যে রয়েছে- সংশ্লিষ্ট উপজেলা ও জেলা আওয়ামী লীগ সভাপতির স্বাক্ষর ছাড়া কাউকে মনোনয়ন দেয়া হবে না। এমন সম্ভাব্য তিন প্রার্থীর নাম সংশ্লিষ্ট উপজেলা থেকে কেন্দ্রে পাঠানো হবে। মনোনয়ন বোর্ড সেখান থেকে একজনকে মনোনয়ন দেবে। মনোনয়ন পেতে কমপক্ষে ১২ বছর আওয়ামী লীগ বা এর অঙ্গ সংগঠনের সাথে সরাসরি যুক্ত থাকতে হবে।

দলীয় প্রতীক নৌকা নিয়ে কেন্দ্র থেকে মনোনয়ন পাওয়া প্রার্থীরা নির্বাচনে অংশ নেবেন।

দেখুন নিচের ভিডিও রিপোর্টে:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগউপজেলা নির্বাচনতৃণমূলমনোনয়নসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

শাপলা চত্বর মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ

জুলাই ৩০, ২০২৬

মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে অনড় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

‘গাজা গণহত্যার ঝুঁকি জেনেও ইসরায়েলে অস্ত্র সরবরাহ করছে ভারত’

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত।

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT