চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটিতে প্রার্থীরা কে কোথায় ভোট দিলেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ৩০, জুলাই ২০১৮
রাজনীতি
A A
তিন সিটি নির্বাচন-ভোট

বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি কর্পোরেশনে চলছে ভোট উৎসব। সকাল ৮টা থেকে শুরু হওয়া নির্বাচনে সাধারণ ভোটারদের সঙ্গে একে একে ভোট দিচ্ছেন প্রার্থীরা।

বরিশাল
বরিশাল সরকারি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। মেয়র নির্বাচনে তিনি নতুন মুখ। ভোট দিয়ে সাংবাদিকদের তিনি বলেন, বরিশালে উৎসবমুখর পরিবেশে ভোট চলছে। জয়ের ব্যাপারে শতভাগ আশা প্রকাশ করেন সাদিক আবদুল্লাহ।

মজিদুন্নেসা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিএনপির প্রার্থী সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার ভোট দিয়েছেন। বরিশালের অর্ধশতাধিক কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন তিনি।

রাজশাহী
রাজশাহীর উপশহর স্যাটেলাইট স্কুলে ভোটে দিয়েছেন আওয়ামী লীগ মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। ফলাফল যা-ই হোক, মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন তিনি। তবে জয়ের ব্যাপারে লিটন শতভাগ আশাবাদী বলেও জানিয়েছেন।

এই কেন্দ্রেই ভোট দেবেন বিএনপি প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। দু’জনই রাজশাহীর সাবেক মেয়র।

সিলেট
সিলেটে বিএনপি প্রার্থী আরিফুল হক চৌধুরী রায়নগর প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়েছেন। ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেছেন, কোনো অন্যায় বিনা চ্যালেঞ্জে ছাড়া হবে না।

এই কেন্দ্রে সকাল সাড়ে ১০টার দিকে কিছু বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।

বিএনপি প্রার্থীর এ অভিযোগকে ‘ভিত্তিহীন’ দাবি করে সিলেটের আওয়ামী লীগ প্রার্থী বদরউদ্দিন আহমেদ কামরান বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবেই হচ্ছে বলে দাবি করেন তিনি।

সরকারি পাইলট স্কুল কেন্দ্রে ভোটদান শেষে সাংবাদিকদের কামরান এ কথা জানান।

এছাড়া অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সিলেটের দুর্গাকুমার পাঠশালা কেন্দ্রে বেলা পৌনে ১১টার দিকে ভোট দেন। বিএনপির পোলিং এজেন্ট সংক্রান্ত অভিযোগের ব্যাপারে তিনি বলেন, যে সংখ্যক পোলিং এজেন্ট দরকার সে সংখ্যক না পাওয়ায় বিএনপি প্রতি নির্বাচনেই এ ধরনের অভিযোগ করে। এবারও এমন ঘটনাই ঘটেছে বলে দাবি করেন মন্ত্রী।

ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

ট্যাগ: তিন সিটি নির্বাচনলিড নিউজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আলোর পাহাড়ে প্রভাবশালী হাসি

পরবর্তী

খুলনায় বিশ্ব বাঘ দিবস পালিত

পরবর্তী

খুলনায় বিশ্ব বাঘ দিবস পালিত

১ কোটি ৩৯ লাখ অধিবাসীকে নাগরিকত্ব দিচ্ছে আসাম

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT