চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন সিটিতেই জোরপূর্বক বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টায় সরকার: রিজভী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৩ অপরাহ্ণ ৩০, জুলাই ২০১৮
রাজনীতি
A A

বর্তমান সরকার কখনো সুষ্ঠু নির্বাচন হতে দেবে না উল্লেখ করে রাজশাহী, সিলেট ও বরিশাল; তিনটি সিটিতেই জোরপূর্বক বিজয় ছিনিয়ে নিতে সরকার প্রাণপণ চেষ্টা করছে বলে অভিযোগ করেছে বিএনপি৷

দলটি বলছে, তিন সিটিতেই বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হয়েছে। মারধর করে জোর করে নৌকায় সীল মারছে আওয়ামী সন্ত্রাসীরা। আর এতে সার্বিকভাবে সহযোগিতা করছে নির্বাচন কমিশন।

সোমবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, সরকারের নীল নকশার নির্বাচন নিয়ে আমরা এতদিন যে অভিযোগ করেছিলাম আজ সকাল থেকে তার বহিঃপ্রকাশ হচ্ছে। বর্তমান সরকার কখনো সুষ্ঠু নির্বাচন হতে দেবে না।

তিনি বলেন, তিন সিটির প্রায় সকল কেন্দ্র থেকে বিএনপির পোলিং এজেন্টের বের করে দিয়েছে। বহিরাগত হাজার হাজার আওয়ামী লীগের ক্যাডার ঢুকানো হয়েছে। প্রকৃত ভোটারেরা সেখানে থাকতে পারছে না।

বরিশালে ধানের শীষের ব্যাজ লাগিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করছে। ধানের শীষের এজেন্টদের মারধর করা হচ্ছে। ব্যালট ছিনিয়ে নিয়ে নৌকায় সীল মারা হচ্ছে৷

এসব তারা পুলিশের সহযোগিতায় করছে। সিলেটেও একই পরিস্থিতি। এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের কোনো দৃশ্য দেখিনি। প্রচন্ড রকমভাবে মিডিয়া নিয়ন্ত্রণ করছে সরকার৷ সকল কেন্দ্র আওয়ামী ক্যাডারেরা নিয়ন্ত্রণে রাখছে।

রিজভী বলেন, অবৈধ সরকারকে খুশি করতে নিজেদের স্বাধীন ক্ষমতা নিজেরাই হারিয়েছে নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশন মূক ও বধির হয়ে গেছে।

ট্যাগ: তিন সিটি নির্বাচনসিটি নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মামলা করেছেন নিহত দিয়ার বাবা, বাসের চালক-হেলপারসহ আটক ৪

পরবর্তী

‘পেরেজের কারণে’ রিয়াল ছেড়েছেন রোনালদো

পরবর্তী

‘পেরেজের কারণে’ রিয়াল ছেড়েছেন রোনালদো

বরিশাল সিটি নির্বাচন

বরিশালে নির্বাচন বর্জন করেছে বিএনপি প্রার্থী

সর্বশেষ

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীর যেসব এলাকায় আজ ৮ ঘণ্টা গ্যাস বন্ধ

আগস্ট ২৫, ২০২৬

আলভারেজ নাটকে নতুন মোড়, অ্যাটলেটিকো-বার্সা নাকি আর্সেনাল, কোথায় ঠিকানা

আগস্ট ২৫, ২০২৬

সিরিয়াকে ‘সন্ত্রাসী রাষ্ট্র’ তালিকা থেকে বাদ দিল যুক্তরাষ্ট্র

আগস্ট ২৫, ২০২৬

বাংলাদেশে রোহিঙ্গা আশ্রয়ের ৯ বছর

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT