চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিনদিনব্যাপী ‘নৃত্যাঞ্চল উৎসব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০১৬
বিনোদন
A A

রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় ও ‘নন্দন মঞ্চে’ তিনদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নৃত্যাঞ্চল উৎসব’।

আগামী ২৭, ২৮ ও ২৯ এপ্রিল বিভিন্ন ক্যাটাগরিতে নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় নৃত্যশিল্পীরা।

উৎসবের প্রথম দিনে নৃত্যাঞ্চল গ্রুপ ও নৃত্যাঞ্চল স্কুলের প্রায় ২৫০ জন নৃত্য শিল্পী ও শিক্ষার্থী কত্থক নৃত্য পরিবেশন করবেন। শিবালী মোহাম্মদের পরিচালনায় ‘কত্থক নৃত্য সন্ধ্যা’ অনুষ্ঠিত হবে।

Banglabid

দ্বিতীয় দিনে ‘নৃত্যাঞ্চল’ ও ‘সৃষ্টি কালচারাল সেন্টার’যৌথভাবে মঞ্চস্থ করবেন ইতিহাস খ্যাত কাহিনী ‘আলীবাবা ও চল্লিশ চোর’ অবলম্বনে নৃত্যনাট্য ‘বাঁদী-বান্দার রূপকথা’। নৃত্য ভাবনা ও পরিচালনা করবেন সুকল্যাণ ভট্টাচার্য।

এতে প্রধান ভূমিকায় থাকবেন, শিবলী মোহাম্মদ, শামীম আরা নীপা, আনিসুল ইসলাম হীরু, সুকল্যাণ ভট্টাচার্য ও ডলি ইকবাল। এছাড়া নৃত্যাঞ্চল ও সৃষ্টি কালচারাল সেন্টারের প্রায় ৮০ জন শিল্পী নৃত্যনাট্যে অংশগ্রহণ করবেন।

তৃতীয় ও শেষ দিনে ‘বিশ্ব নৃত্য দিবস’ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত ও স্পেশাল শিশুদের নৃত্যানুষ্ঠান। নৃত্যাঞ্চলের শিক্ষার্থীরা উন্মুক্ত মঞ্চে তাদের সঙ্গে নৃত্য পরিবেশন করবেন।

Reneta

ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন স্কুল সংগঠনের প্রায় ২৫ জন ছাত্রছাত্রী নৃত্যে অংশগ্রহণ করবেন। এছাড়া নৃত্যাঞ্চল উৎসবে নৃত্য গুরু রাহিজা খানম ঝুনুকে সম্মাননা জানানো হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভারতের কিংবদন্তী ভরতনাট্যম শিল্পী নৃত্যগুরু লীলা স্যামসন। এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী, বহু নৃত্যানুষ্ঠান ও নৃত্যনাট্যের সফল কোরিওগ্রাফার মুস্তফা মনোয়ার উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নৃত্যশিল্পীশামীম আরা নিপা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

একই গোষ্ঠী টার্গেট করে হত্যা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

‘পুলিশ ঘরে ঘরে পাহারা দিতে পারবে না’

পরবর্তী

‘পুলিশ ঘরে ঘরে পাহারা দিতে পারবে না’

আসুন সকলে নাকে সরিষার তেল দিয়ে ঘুমাই

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT