চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহসান-শ্রাবন্তীর ‘যদি একদিন’র খবর কী?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৯ অপরাহ্ণ ২৩, অক্টোবর ২০১৮
বিনোদন
A A

চলতি বছরে প্রথমদিনে ধামাকা ঘোষণা আসে। তা ছিল,  ‘যদি একদিন’ ছবির মাধ্যমে হার্টথ্রব তাহসান খানের প্রথমবার চলচ্চিত্রে আসার ঘোষণা । ক’দিন পরেই জানা গিয়েছিল, এই ছবিতে অভিনয় করবেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। সঙ্গে ‘ঢাকা অ্যাট্যাক’ দিয়ে পরিচিতি পাওয়া তাসকিন রহমান। বিশেষ করে তাহসান-শ্রাবন্তীর জুটি বাঁধার খবরে প্রথম থেকে ব্যাপক আলোচনায় থাকে মোহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘যদি একদিন’ ছবি।

৬ জানুয়ারি শুরু হয়েছিল ‘যদি একদিন’ ছবির শুটিং। এরপর ঢাকার বিভিন্ন লোকেশন এবং কক্সবাজারে কয়েক দফায় শুটিংয়ের পর ২৯ জুন পুরো ছবির শুটিং শেষ হয়েছে। এর কিছুদিন পর ছবির ‘পারবো না আমি তোমার হতে’ শিরোনামে একটি গান প্রকাশ হয়। মাহমুদ মানজুরের লেখা ও নাভেদ পারভেজের সুরে তাহসান ও কোনালের গাওয়া ওই গানটি জনপ্রিয়তা পায়। ছবি নিয়ে দর্শকদের আগ্রহ আরও বেড়ে যায়।

অনেকদিন হয়ে গেল ‘যদি একদিন’ ছবির কোনো খবর পাওয়া যাচ্ছে না। এমনকি কবে মুক্তি পাবে সেও জানা যায়নি নির্দিষ্ট করে। এ নিয়ে নির্মাতা রাজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ১৫-২০ দিন ধরে ডাবিং-এর পর আজ (মঙ্গলবার) শেষদিনের মতো ডাবিং চলছে। ডাবিং করছেন তাহসান ভাই।

Banglabid

‘প্রজাপতি, তারকাটা, সম্রাট ছবির এই নির্মাতা বলেন, ডাবিং শেষে দেশের বাইরে থেকে পোস্ট প্রডাকশনের কাজ করবো। শিগগির শুরু করবো। মিউজিক, সম্পাদনা, কালার ঘষামাজা সবকিছুই বাইরে থেকে করবো। প্রথম গান প্রকাশের পর খুব সাড়া মিলেছে। আগামী মাসে আরেকটা গান ছাড়তে পারি।’

কবে মুক্তি পাবে ‘যদি একদিন’ জানতে চাইলে নির্মাতা রাজ বলেন, পোস্ট প্রডাকশনের কাজ শেষ হলেই মুক্তির তারিখ ঘোষণা করবো। অক্টোবরে মুক্তি ইচ্ছে ছিল। কিন্তু গতমাসে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ায় ছবির পোস্ট প্রডাকশনের কাজ করতে পারিনি। মুক্তি নিয়ে নানা পরিকল্পনা সাজিয়েছি। সবকিছু একবারে বলতে চাই না। অনেক বড় পরিসরে ‘যদি একদিন’ মুক্তি দেয়া হবে।

নির্মাতা রাজ আরও বলেন, শুটিং শুরুর আগে একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। আমি শতভাগ সেই মাফিক কাজ করেছি। এতে আমি নিজেও খুব এক্সাইটেড। কোথাও কোনো খুঁত রাখিনি। সবার সহযোগিতা এবং আন্তরিকতা পেয়েছি বলেই ভালোভাবে কাজ শেষ করতে পেরেছি।

Reneta

‘যদি একদিন’ ছবিতে অভিনয় করবেন তাসকিন রহমান, সাবেরি আলম, নাজিবা বাশার, মিলি বাশার, রাইসা প্রমুখ। ছবির চিত্রনাট্য যৌথভাবে করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিতে গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি ও নাভেদ পারভেজ। আর এককভাবে ‘যদি একদিন’ প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT