চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন এবার ‘ক্যাসিনো’ ওয়ার্ল্ডের প্রিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০১৯
বিনোদন
A A

ঢাকা অ্যাটাকে জিসান, যদি একদিনে রোমিও, বয়ফ্রেন্ডে ক্রিকেট কোচ; নিজের মুক্তি প্রাপ্ত তিন ছবিতে এমন ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হয়েছেন তাসকিন রহমান। এ অভিনেতা তার নতুন ছবি ‘ক্যাসিনো’-তে আরও এক নতুন চরিত্র দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিতে যাচ্ছেন! তাসকিন আসছেন ‘ক্যাসিনো’ ওয়ার্ল্ডের অঘোষিত প্রিন্স হয়ে!

তেমনটাই ইঙ্গিত মিললো, সোমবার প্রকাশিত ‘ক্যাসিনো’ ছবির লুকে। এর আগে নিরব-বুবলীকে দেখা গেল এবার এককভাবে হাজির হয়েছেন তাসকিন। কালো ব্লেজারে গায়ে আগ্রাসী চাহনিতে দেখা যাচ্ছে তাকে! চোখে মুখে উদ্বেগ!

চ্যানেল আই অনলাইনকে নিজের চরিত্র নিয়ে তাসকিন বললেন, এবার আমি ‘ক্যাসিনো’ ওয়ার্ল্ডের প্রিন্স হচ্ছি। চরিত্রের নাম যুবরাজ। যে ক্যাসিনো’র সব কলকাঠি নাড়ে। তিনি বলেন, চরিত্রটি খুব গুরুত্বপূর্ণ। আমি সেরাটা দেওয়ার চেষ্টা করি।

ক্যাসিনো নির্মাণ করছেন সৈকত নাসির। তার নির্দেশনায় প্রথমবার কাজ করছেন তাসকিন। তিনি বলেন, পরিচালকের যথেষ্ট সাপোর্ট পাচ্ছি, ডিওপি ভালো। টেকনিক্যাল সাপোর্টও আমাকে খুশি করেছে। সবমিলিয়ে এ কাজে নতুনত্ব থাকছে।

২৪ নভেম্বর ঢাকায় ‘ক্যাসিনো’র শুটিং শুরু হয়। বিএফডিসি’র জসিম ফ্লোরে বড় সেট করে শুটিং হয়। সেখানকার কাজ শেষ। তাসকিন বলেন, প্রথম থেকেই শুটিং করছি। আরও দিন দশেক আমার কাজ বাকি। যে কদিন শুটিং করেছি, কাজটি মনে ধরেছে।

‘ক্যাসিনো’ ছাড়াও তাসকিনের হাতে রয়েছে ‘মিশন এক্সট্রিম’, ‘শান’, ‘অপারেশন সুন্দরবন’, ‘ঢাকা ২০৪০’, ‘ওস্তাদ’ ও ‘গিরগিটি’ ছবিগুলো। এই অভিনেতা বলেন, পরিচালক, প্রযোজক আমাকে নিয়ে ভাবছেন। নিশ্চয়ই আমি ওইসব চরিত্রগুলো প্লে করতে পারবো, এমন ভাবনা থেকেই সবাই আমাকে তাদের সিনেমায় কাস্ট করছেন। সবকিছু মিলে যাচ্ছে বলে আমিও কাজ করছি। এটা আমার জন্য সত্যই আশীর্বাদ।

সিমপ্লেক্স ইন্টারন্যাশনাল প্রযোজিত প্রথম সিনেমা ‘ক্যাসিনো’র মূল গল্প আবদুল্লাহ জহির বাবুর এবং যৌথভাবে সংলাপ লিখেছেন আবদুল্লাহ জহির বাবু এবং আসাদ জামান। জানা যায়, ‘ক্যাসিনো’ মুক্তি পাবে ২০২০ সালের ফেব্রুয়ারি অথবা মার্চে।

ট্যাগ: ক্যাসিনোতাসকিন রহমাননিরববুবলীলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

প্রধানমন্ত্রীকে নিয়ে সালমানের টুইট

পরবর্তী

বিপিএলে কোচ হয়ে আসছেন গিবস

পরবর্তী

বিপিএলে কোচ হয়ে আসছেন গিবস

আর্চারিতে সাফল্যের চূড়ায় বাংলাদেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলতে কূটনৈতিক তৎপরতা, শর্তের তালিকা করছে ইরান

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

সৌদি আরবে নিহত ৭ জনের নওগাঁয় দাফন

আগস্ট ২৮, ২০২৬

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT