চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনের ব্যাটে রান, আরিফুলের ৪ উইকেট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৩ অপরাহ্ণ ০৯, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A
আরিফুল হক

আরিফুল হক

জাতীয় লিগের শেষ ম্যাচে রংপুর বিভাগের হয়ে ১৬২ রানের ইনিংসের পর বল হাতে ৩ উইকেট। এক মাস পর লংগার ভার্সন ক্রিকেট বিসিএলে নেমেই আবারও বল হাতে আলো কাড়লেন আরিফুল হক। বিসিবি উত্তরাঞ্চলের পেসার নিয়েছেন ৪ উইকেট। বিপিএলে খুলনা টাইটানসের হয়ে ফিনিশার তকমা পাওয়া এ ক্রিকেটার বল হাতেও প্রথম শ্রেণির ক্রিকেটে দেখাচ্ছেন নৈপুণ্য।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম রাউন্ডের প্রথমদিনেই অনেকটা এগিয়ে গেছে উত্তরাঞ্চল। মিডিয়াম পেসার আরিফুলের তাণ্ডবে মঙ্গলবার মধ্যাঞ্চল অলআউট হয়েছে ১৮৮ রানে। উত্তরাঞ্চল দিন শেষে উইকেট না হারিয়ে তুলেছে ৯৩ রান। মিজানুর রহমান ৪৯ ও নাজমুল হোসেন শান্ত ৪২ রানে অপরাজিত আছেন।

কুয়াশার কারণে প্রথমদিনের খেলা শুরু হতে কিছুটা বিলম্ব হয়েছে। তাতে টস হয়ে ওঠে গুরুত্বপূর্ণ। আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন উত্তরাঞ্চলের অধিনায়ক জহুরুল ইসলাম। তার সিদ্ধান্ত সঠিক প্রমাণ করতে সময় নেননি শফিউল ইসলাম। দলীয় ১১ রানের মাথায় রনি তালুকদারকে (৬) ফেরান এ পেসার।

Banglabid

অপরপ্রান্ত থেকে বলে ঝড় তোলেন আরিফুল। নিয়মিত বিরতিতে উইকেট ফেলতে থাকেন। ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে বসে দলটি। যার মধ্যে আরিফুলই নেন চার উইকেট। পরে অবশ্য আর উইকেট পাননি আরিফুল। শুভাশিষ রায়, ফরহাদ রেজা ও শফিউল মিলে মধ্যাঞ্চলের শেষের পাঁচ উইকেট ভাগাভাগি করে নেন।

দলটির পক্ষে সর্বোচ্চ রান করেন ইরফান শুক্কুর। ৯ নম্বরে নেমে খেলেন ৫৭ রানের অপরাজিত ইনিংস। ৫৫ বলে ৭টি চার ও দুটি ছক্কায় সাজান ইনিংসটি। জাতীয় দল থেকে বাদ পড়া তাসকিন আহমেদ করেন ৩৪ রান। এ বাঁহাতির ইনিংসে ছিল ৬টি চারের মার। দুজন মিলে শেষ উইকেট জুটিতে যোগ করেন ৬৬ রান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফুলতাসকিনবিসিএল
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬

আমন্ত্রণ পেলে বাংলাদেশ দল নিয়ে কাজের কথা চিন্তা করবেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT