চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিনকে নিয়েই আগে বোলিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০৮ পূর্বাহ্ণ ০৮, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

ডালাসের উইকেট দেখে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মনে হয়েছে শুরুতে বোলাররা মুভমেন্ট পাবেন। সে আশায় টসে জিতে আগে বোলিং বেছে নিয়েছেন তিনি। চোটমুক্ত হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে রয়েছেন তাসকিন আহমেদ। একাদশের বাকি দুই পেসার তানজিম হাসান সাকিব ও মোস্তাফিজুর রহমান।

সাউথ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কা একাদশে একটি পরিবর্তন এনেছে। মিডল-অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমার জায়গায় তারা দলে নিয়েছে স্পিন অলরাউন্ডার ধনাঞ্জয়া ডি সিলভাকে।

বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্রের কাছে ২-১এ টি-টুয়েন্টি সিরিজ হার দুর্বিষহ করে তুলেছে টাইগারদের ভেতরকার পরিস্থিতি। আত্মবিশ্বাস এতটাই তলানিতে নেমে গেছে যে, ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও চাপে ভুগেছে দল। ব্যাটিং হয়েছে অবিশ্বাস্য রকমের বাজে। টি-টুয়েন্টি খেলেছে ওয়ানডে স্টাইলে! তাতে এই ফরম্যাটে সামর্থ্য নিয়ে নতুন করে উঠেছে প্রশ্ন।

নিউইয়র্কে নিজেদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বিধ্বস্ত হওয়া শ্রীলঙ্কা সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে হারাতে চাইবে বাংলাদেশকে। বাংলাদেশ চাইবে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জয় ‍তুলে সমালোচনার তীর থেকে রেহাই পেতে।

মনস্তাত্ত্বিকভাবে দুদলের অবস্থানও কাছাকাছি। শ্রীলঙ্কা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হেরেছে। টুর্নামেন্টের শুরুটাও তাদের ভালো হয়নি। প্রোটিয়াদের কাছে হয়েছে নাস্তানাবুদ।

কয়েক বছর ধরে দুই দলের দ্বৈরথ বেশ উপভোগ্য। সেটি ওয়ানডে ফরম্যাটেও। নিধাস ট্রফির ‘নাগিন নৃত্য’ থেকে শুরু করে সাম্প্রতিক ‘টাইমড আউট উদযাপন’ দিয়েছে নানা আলোচনার জন্ম। বিশ্বকাপের মঞ্চে বাঘ-সিংহের লড়াই ঘিরেও থাকছে উত্তাপের আবহ। চলতি বছর মুখোমুখি দেখায় চার ম্যাচে দুটি করে জিতেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

Reneta

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), তানজিম হাসান সাকিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ডালাস. যুক্তরাষ্ট্রবাংলাদেশ-শ্রীলঙ্কাবাংলাদেশ২৪লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

৮ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

জুন ৫, ২০২৬

গুরু আজম খানকে হারানোর ১৫ বছর

জুন ৫, ২০২৬

যুক্তরাষ্ট্রের হাই-প্রেস নাকি প্যারাগুয়ের রক্ষণ প্রাচীর, কার দখলে যাবে গ্রুপ-ডি?

জুন ৪, ২০২৬

হজ করে আসার পর থেকে হিজাব পরে ড্রাম বাজাচ্ছি: নাজিয়া সামান্থা

জুন ৪, ২০২৬

দিলারার ঝড়ো ফিফটি, স্কটল্যান্ডের পর নেদারল্যান্ডসকেও হারাল বাংলাদেশ

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT