চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারায় ভরা বাচসাসের ঝলমলে রজনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০১৯
বিনোদন
A A

দেশের সবচেয়ে তারকাবহুল মিলন মেলা ছিলো গত ৫ এপ্রিল। কারণ এদিন ছিলো দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি’ (বাচসাস)-এর ৫০ বছর পূর্তি অনুষ্ঠান। আর এবার বাড়তি আনন্দ যোগ করেছিলো বাচসাস পুরস্কার ২০১৪-১৮!

অনুষ্ঠানটি ৫ এপ্রিল হলেও দেশের দর্শকরা তারাময় ঝলমলে অনুষ্ঠানটি দেখতে পারবেন রবিবার দুপরে। সফল ও জমকালো আয়োজনটি দেখা যাবে শুধু চ্যানেল আইয়ের পর্দায়। এমনটাই জানিয়েছেন বাচসাস সভাপতি আবদুর রহমান।

২৮ এপ্রিল রবিবার দুপুর ৩টা ৫মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে বছরের তারাময় আয়োজন বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব ও বাচসাস পুরস্কার ২০১৪-১৮। বাচসাস পুরস্কারের ৩৯তম আসরের নিবেদক কিউট। বাচসাস সুবর্ণজয়ন্তী উৎসব সহযোগিতায় মেরিল মিল্ক সোপ বার।

Banglabid

বাংলাদেশ ফিল্ম আর্কাইভের অত্যাধুনিক মাল্টিপারপাস হলে বসেছিলো তারার মেলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

অনুষ্ঠানে কিংবদন্তীতুল্য কবরীও আজীবন সন্মাননা তুলে দেন আলমগীরের হাতে। এর আগে সুবর্ণ জয়ন্তী উৎসবের বিশেষ সন্মাননা বিশিষ্ট ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, সাবিনা ইয়াসমিন ও ফরিদুর রেজা সাগরের হাতে তুলে দেন বাচসাস-এর সভাপতি আবদুর রহমান ও সাবেক দুই সভাপতি রফিকুজ্জামান ও নরেশ ভূঁইয়া।

দেশীয় সিনেমা ও শিল্পী কুশলীদের স্বীকৃতি ও পৃষ্ঠপোষকতার এই আসরে যৌথ প্রযোজনার সিনেমা বিবেচিত হয়নি। এবারের আসরের জুরিমন্ডলীর সভাপতি ছিলেন বিশিষ্ট সাংবাদিক নরেশ ভূঁইয়া। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি-র সাথে সেরাদের হাতে পুরস্কার তুলে দেবার জন্য নানা সময় মঞ্চে ছিলেন ফিল্ম আর্কাইভ-এর মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার, জনপ্রিয় অভিনেত্রী রোজিনা, সংগীতশিল্পী মমতাজ, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিশুশিল্পী হিসেবে একসময়ের সাড়াজাগানো অভিনেত্রী দীঘি।

Reneta

অনুষ্ঠানের শুরুতেই ছিলো তানজিলের কোরিওগ্রাফিতে উদ্বোধনী নৃত্য। নাচের শেষে মঞ্চে ফুটে উঠে বাচসাস এর সুবর্ণ জয়ন্তী উৎসবের লোগো। নানাভাগে মঞ্চ মাতিয়েছেন আসিফ আকবর, আঁখি আলমগীর, অপু বিশ্বাস, সিয়াম ও পূজা। চলচ্চিত্রে দুই দশকের যাত্রায় শীর্ষতারকা শাকিব খানকে ঘিরে ছিলো একটি আয়োজন। তার গানে নাচের এক সময়ে শাকিব খানকে মঞ্চে নিয়ে যাবার পর শেষ হয় আয়োজন।

বাচসাস পুরস্কারের ৩৯তম আসরটি নানাভাগে উপস্থাপনায় ছিলেন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ(পিপিবি)-এর চারজন শুভেচ্ছাদূত। যথাক্রমে সৈকত সালাহউদ্দিন, শান্তা জাহান, দেবাশীষ বিশ্বাস এবং আনজাম মাসুদ। অনুষ্ঠানের কোরিওগ্রাফিতে তানজিল আলম। নৃত্য পরিবেশনা করে ঈগলস্ ডান্স কোম্পানী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুর রহমানআলমগীরআসিফচ্যানেল আইদীঘিফরিদুর রেজা সাগরবাচসাসমমতাজরোজিনালিড বিনোদনশাকিব খানহাছান মাহমুদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘বৈশ্বিক ঝুঁকি থাকলেও বাংলাদেশে জঙ্গি হামলার আশঙ্কা নেই’

পরবর্তী

জুভেন্টাসের পথে রিয়ালের দুই ফুটবলার

পরবর্তী

জুভেন্টাসের পথে রিয়ালের দুই ফুটবলার

বন্দী

বিচারাধীন মামলার অচলাবস্থা নিরসন হবে কবে?

সর্বশেষ

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT