রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা উত্তরাতে ‘কায়ারা’ ফ্যাশন ব্র্যান্ডহাউজের নতুন শাখা চালু হলো। যেখানে ৩০ জন ডিজাইনার মিলে এই শাখাটি খুলেছেন।
শনিবার (৪ মে) সন্ধ্যায় উত্তরায় ১৩ নাম্বার সেক্টরে প্রতিষ্ঠানটির কর্ণধার আইরিন হক আইভিসহ লাক্সতারকা বাঁধন, র্যাম্প কুইন সৈয়দ রুমা, ভিট মডেল নোমিরা, মডেল মিথিলা, রাহা তানহা, মাহি, সেরিনার মতো জনপ্রিয় মডেলরা মিলে নতুন এই শো রুমটি উদ্ভোধন করেন।
সেখানে জনপ্রিয় মডেল রুমার কোরিওগ্রাফিতে এক ফ্যাশান শোর মাধ্যেমে ‘কায়ারা’য় অবস্থিত সমস্ত ডিজাইনারের ঈদ কালেকশন দেখানো হয়।
জানানো হয়, এ শাখায় পাওয়া যাবে ডিজাইনার ড্রেস, শাড়ি, বোরখা, ওয়েস্টার্ন ড্রেস, সু, জুয়েলিার ও কসমেটিকস।
‘কায়ারা-দ্যা মাল্টি ফ্যাশান ব্র্যান্ড স্টোর’ ২০১৬ সালে ১৫ জন নারী ডিজাইনার নিয়ে ঢাকার বাননীতে প্রথম যাত্রা শুরু করে। ধানমন্ডিতে আরও ২০ জন নারী ডিজাইনার ও উদ্যোক্তা নিয়ে গড়ে ওঠে ২য় শাখা।
এরপর চট্রগ্রামে ২১ জন নারী ডিজাইনার নিয়ে গড়ে ওঠে ‘কায়ারা’র ৩য় শাখা। এবার উত্তরায় চালু হলো চতুর্থ শাখা।










