চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমদের এবার চূড়ান্ত প্রস্তুতির পালা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪০ অপরাহ্ণ ১৭, মে ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি শুরু হয়েছিল আগেই। মাঝে ঈদের জন্য পড়েছে বিরতি। এক সপ্তাহ ছুটি কাটিয়ে তামিম ইকবালের দল মঙ্গলবার থেকে ফের ব্যস্ত হয়ে পড়ছে মাঠের প্রস্তুতিতে।

প্রথম কোভিড পরীক্ষায় সবাই নেগেটিভ হওয়ায় দুশ্চিন্তা নেই বাংলাদেশ ড্রেসিংরুমে। মঙ্গলবার সোনারগাঁও হোটেলে ওঠার মধ্য দিয়ে বায়ো বাবল তথা জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবে টিম টাইগার্স।

বিকেল সাড়ে ৪টা থেকে মিরপুরে তামিম-মুশফিকরা শুরু করবেন অনুশীলন পর্ব। চলবে সাড়ে ৭টা পর্যন্ত। ফ্লাড লাইটের আলোয় কিছুক্ষণ অনুশীলনের সুযোগ নেবে বাংলাদেশ দল।

Banglabid

২৩মে শুরু হবে বাঘ-সিংহের লড়াই। ম্যাচ শুরুর সময় দুপুর ১টা। ২৫ ও ২৮মে শেষ দুটি ম্যাচ। সবগুলোই দিবা-রাত্রির।

প্রাথমিক দলের ২৩ ক্রিকেটারের মধ্যে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের চূড়ান্ত প্রস্তুতির শুরুর দিনে থাকা নিয়ে অনিশ্চয়তা আছে। তাদের কোয়ারেন্টাইন শিথিলের ব্যাপারে সবুজ সংকেত এখনো মেলেনি।

সরকারি নির্দেশনা অনুযায়ী সাকিব-মোস্তাফিজের দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা আসছে বৃহস্পতিবার। তবে কয়েকদফা কোভিড পরীক্ষার ফল নেগেটিভ আসার পর তাদের কোয়ারেন্টাইনের সময় কয়েকদিন কমিয়ে আনার চেষ্টা করছে বিসিবি।

Reneta

বাংলাদেশের একদিন পর বুধবার থেকে অনুশীলন শুরু করবে শ্রীলঙ্কা। সফরকারীদের তিন দিনের কোয়ারেন্টাইন শেষ হবে আগামীকাল মঙ্গলবার।

ওয়ানডে সিরিজ শুরুর আগে ইন্টার স্কোয়াড প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০মে বিকেএসপির চার নম্বর মাঠে বাংলাদেশের প্রাথমিক দলে থাকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলবে ৫০ ওভারের ম্যাচ। পরদিন বিকেএসপির তিন নম্বর মাঠে নিজেদের মধ্যে ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডেমোস্তাফিজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্বাধীনতার অর্জন ব্যর্থ হতে না দেয়ার প্রতিজ্ঞায় দেশে ফেরা: প্রধানমন্ত্রী

পরবর্তী

অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরী

পরবর্তী

অপু বিশ্বাসের নায়ক জয় চৌধুরী

‘শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন বলেই দেশ আজ উন্নয়নে রোল মডেল’

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT