চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাবিথের প্রচারে খালেদাকে কালো পতাকা

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৬:৩২ পূর্বাহ্ণ ১৯, এপ্রিল ২০১৫
রাজনীতি
A A

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে নির্বাচনী প্রচারের সময় উত্তরায় খালেদা জিয়ার গাড়িবহর আটকে কালো পতাকা হাতে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবারের মতো রোববার বিকেলে তাবিথের  প্রচারণায় অংশ নিতে হঠাৎ করেই গুলশানের বাসভবন থেকে বেরিয়ে পড়েন খালেদা জিয়া। বনানী-খিলক্ষেত-বিমানবন্দর পার হয়ে তার গাড়িবহর উত্তরার বাইপাস রোডে ঢুকে ধীরগতিতে চলতে থাকে। গাড়ির মধ্যে থেকে তিনি হাত নেড়ে  প্রচারণা চালান। হঠাৎ করে উল্টো দিক থেকে কালো পতাকা হাতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের একটি মিছিল গাড়ি বহরের দিকে এগিয়ে আসতে থাকে।

এরপর বিক্ষোভকারীরা মিছিল নিয়ে খালেদা জিয়ার গাড়ির কাছে চলে আসে এবং গাড়িকে ঘিরে কালো পতাকা হাতে স্লোগান দেয়। বিক্ষোভে আটকা পড়ে তার গাড়িবহর।

গাড়িকে ঘিরে হরতাল-অবরোধের নামে পুড়িয়ে মানুষ হত্যার অভিযোগ এনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকে তারা।

পুলিশ এবং বিএনপি চেয়ারপার্সনের ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরা সেসময় বিক্ষোভকারীদের নিবৃত্ত করার চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা খালেদা জিয়ার গাড়িকে ঘিরে অব্যাহত রাখে স্লোগান। কিছুক্ষণ এভাবে চলার পরে পুলিশ এবং নিরাপত্তাকর্মীরা খালেদা জিয়ার গাড়িবহরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে।

বিক্ষোভকারীরা খালেদা জিয়ার গাড়িবহরের পেছন পেছন ধাওয়া করে। পরে মেইন রোডে উঠে গাড়ি দ্রুতগতিতে সামনের দিকে এগিয়ে যায়। আজমপুর বাসস্ট্যান্ডের কাছাকাছি এসে খালেদা জিয়া গাড়ি থেকে নামেন। সেখানে স্থানীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার সঙ্গে যোগ দেন। জেবি কমপ্লেক্সে তাবিথের লিফলেট হাতে প্রচারণা শুরু করেন বিএনপি চেয়ারপার্সন।

এ ঘটনার পর পরই ডিএমপি উত্তরা জোনের পক্ষ থেকে বহরের সঙ্গে পুলিশের সংখ্যা বাড়ানো হয়।

(ফটো: মনির হোসেন, ক্যামেরা পারসন, চ্যানেল আই)

ট্যাগ: কালো পতাকাখালেদা জিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ইটালির উপকূলে জাহাজ ডুবিতে কয়েকশ যাত্রীর মৃত্যুর আশংকা

পরবর্তী

যে হাত ককটেল বিতরণ করেছে সেই হাতেই এখন লিফলেট:প্রধানমন্ত্রী

পরবর্তী

যে হাত ককটেল বিতরণ করেছে সেই হাতেই এখন লিফলেট:প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির কাছে সিএজি’র রিপোর্ট পেশ

সর্বশেষ

অস্ট্রেলিয়া জয় করে আসা বাংলাদেশ দলকে ফুলেল শুভেচ্ছায় বরণ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী ২ দিন ভারী বর্ষণের সম্ভাবনা

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সুকান্ত জন্মশতবর্ষে উদীচীর প্রত্যয়, ‘নতুন ভিত্তি গড়তে হবে’

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ ভূমিধস: চীনা দূতাবাস

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তিন দিনেই প্রায় সাড়ে ৮ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, শীর্ষে ঢাকা বিভাগ

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT