চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাই বলে এমন বোলিং!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ১৭, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
miraz

miraz

সিলেট থেকে: টি-টুয়েন্টিতে ১২৯ রান খুবই ছোট সংগ্রহ। তবে দেড়শর কাছাকাছি পুঁজি নিয়ে জয়ের ঘটনাও আছে অসংখ্য। শুরুর বিপর্যয়ের পর ওই সংগ্রহটা জয়ের আশা দেখায়নি হয়ত, তবে কিছুটা লড়াই অন্তত হতে পারত। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত দর্শকরাও তেমন প্রত্যাশাই করে থাকবে। টাইগাররা বল হাতে নিতেই সব আশা উধাও। দেখতে হয় উইন্ডিজ ব্যাটসম্যানদের ছক্কা-ঝড়। ১০.৫ ওভারেই ম্যাচ শেষ!

প্রত্যাশিত পুঁজি না পাওয়ার দিনে বাংলাদেশের বোলিংটা হয়েছে খুবই বাজে। ক্যারিবীয় ব্যাটসম্যানদের উইকেট নিতে অভ্যস্ত হয়ে পড়া অফস্পিনার মিরাজ ২ ওভারে দিয়েছেন ৩৭ রান। পাননি কোনো উইকেট। বাঁহাতি পেসার আবু হায়দার রনি এক ওভার বোলিং করে দিয়েছেন ১৫ রান। মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন একটি করে ওভারে রান দিয়েছে যথাক্রমে ১৫ ও ১৩ করে।

মূল বোলারদের মধ্যে একটু কম খরুচে ছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। এ বাঁহাতি স্পিনার ৩.৫ ওভারে দেন ৩২ রান। সবার থেকে ভালো বোলিং করেছেন পার্টটাইমার মাহমুদউল্লাহ রিয়াদ। এ অফস্পিনার ২ ওভারে দিয়েছেন ১৩ রান। নিয়েছেন ২২ বলে ৫৫ রানের ইনিংস খেলে ম্যাচটা একপেশে করে দেয়া শাই হোপের উইকেট।

Banglabid

প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশের ব্যাটিংয়ের হতাশা আরও বড় হয় পরের নির্বিষ বোলিংয়ে। ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান সংবাদ সম্মেলনে আসেননি। আসেন ব্যাটিং কোচ নিল ম্যাকেঞ্জি। ব্যাটিং ভালো না হওয়ার ব্যাখ্যায় জানালেন, উইকেটের বাউন্স ও উইন্ডিজ পেসারদের গতির সঙ্গে মানিয়ে নিতে না পারাই কারণ। সঙ্গে বোলারদের দোষারোপ না করে উইন্ডিজ ব্যাটসম্যানদের শক্তির জায়গাতেও নজর রাখতে বলেছেন।

‘বোলাররা আজ নিজেদের ছায়া হয়ে ছিল। ১২৯ রানে আটকাতে হলে প্রয়োজন ছিল দ্রুত উইকেট তোলা। বোলিং নিয়ে আমি খুব বেশিকিছু বলতে পারব না। তবে ওয়েস্ট ইন্ডিজ তাদের শক্তিটাই আজ দেখিয়েছে। হোপ ওয়ানডেতে ব্যাক-টু-ব্যাক সেঞ্চুরি করেছে। সেই ধারাবাহিকতায় দ্রুত ফিফটি পূর্ণ করেছে(১৬ বলে)। আমাদের বোলারদের কাছ থেকে রান আদায় করে নিয়েছে। সবাই হয়ত দেখেছে অসাধারণ স্ট্রোক খেলার ক্ষমতা তাদের ব্যাটসম্যানদের রয়েছে।’

‘টি-টুয়েন্টি ক্রিকেটে ১২৯ রান যথেষ্ট নয়। আমি বলবো দিনটি আমাদের ছিল না। জুতসই একটি পরিকল্পনা সাজিয়ে আমাদের ঘুরে দাঁড়াতে হবে।’ এভাবেই বললেন সাদা বলের ক্রিকেটে টাইগারদের ব্যাটিং কোচ ম্যাকেঞ্জি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT