চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তলাবিহীন ঝুড়ি’ থেকে ৫০ বছরে সম্ভাবনার বাংলাদেশ

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৩ অপরাহ্ণ ১৫, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

দীর্ঘ ৯ মাসের মহান মুক্তিযুদ্ধে বহু ত্যাগের বিনিময়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ। সেসময়ের বাংলাদেশ ছিল নানা পরিসংখ্যানের বিচারে পৃথিবীর দরিদ্রতম একটি দেশ। তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ হিসেবে উল্লেখ করেছিলেন। ক্ষুধা-বন্যার নিয়মিত তকমার সঙ্গে ‘তলাবিহীন ঝুড়ি’ও যেন ছিল নিয়তি। ওই অবস্থা থেকে ৫০ বছরে এক সম্ভাবনার বাংলাদেশ হিসেবে বিশ্বের দরবারে নিজেদের প্রমাণ করতে পেরেছে।

এ বছর ১৬ ডিসেম্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, ৫০ বছরে পা দিলো স্বাধীন বাংলাদেশ। রাষ্ট্রীয়ভাবে উদযাপন হচ্ছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। এ উপলক্ষে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা ধারাবাহিকভাবে বাংলাদেশে আসছেন। অংশ নিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যৌথ অনুষ্ঠানে। গত ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ১০ দিন ব্যপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সুবর্ণ জয়ন্তীর উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর বিজয় দিবস পর্যন্ত বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে।

একটি দেশ যখন পৃথিবীর বুকে জন্ম নেয়, সেসময় থেকে চলমান বর্তমান পর্যন্ত নানা প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যায়, নয়তো সমস্যায় জর্জরিত হয়ে আরও অধ:পতন হয়। ১৯৭১ সালের কাঙ্খিত বিজয়ের পরেও প্রাকৃতিক থেকে শুরু করে মানবসৃষ্ট নানা প্রতিকূলতা-দুর্যোগ সহ্য করেছে বাংলাদেশ। তারপরও ধীরে ধীরে এগিয়েছে দেশ।

Banglabid

উন্নয়নশীল দেশে উন্নীত হওয়া বাংলাদেশের অন্যতম বৃহত্তম অর্জন। মহামারি করোনাকালীন সময়ে বিশ্বের সব দেশে যখন প্রবৃদ্ধির হার কমে যাচ্ছে, তখন বাংলাদেশে আকর্ষণীয় প্রবৃদ্ধির হার নির্ধারণ করা হয়েছে। রপ্তানি ও রেমিট্যান্সের প্রভাবে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে রেকর্ড উচ্চতায় গিয়েছে। ৭০ দশকে যেখানে দেশের জাতীয় বাজেটের আকার ছিল হাজার কোটি টাকার নীচে, সেখানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পাস হয়েছে। বর্তমানে বাংলাদেশের রপ্তানি বেড়েছে বহুগুণ, একই সঙ্গে বেড়েছে রপ্তানি পণ্যের সংখ্যাও।

যুদ্ধ বিধ্বস্ত দেশের অবকাঠামো থেকে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে দেশের অবকাঠামো এখন বিশ্বমানের। দেশে অনেক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে, বড় বড় ফ্লাইওভার করা হয়েছে, মেট্রোরেল মাথা উঁচু করে দাঁড়িয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হয়েছে, মহাকাশে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে, দেশজুড়ে রাস্তাঘাট কালভার্ট নির্মাণ করা হচ্ছে, দেশের সর্ববৃহৎ পদ্মা সেতুর নির্মাণকাজ নিজস্ব অর্থায়নে দ্রুত গতিতে এগিয়ে চলছে। কৃষি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, নারীর ক্ষমতায়ন, আর্থ-সামাজিক প্রতিটি সূচক ও জরিপে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এগিয়ে যাবার নানা পরিসংখ্যানের পাশাপাশি রয়েছে অনেক অপ্রাপ্তিও। শিক্ষা, মানবাধিকার ও সুশাসনের নানা বিষয়ে কিছু প্রতিকূলতা থাকলেও গড় ফলাফলে বাংলাদেশের অর্জন অবশ্যই বিশ্বমানের।

স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু হয়ে বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে ইতিবাচক ধারায়। বাংলাদেশের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, অতীত-বর্তমান থেকে শিক্ষা নিয়ে প্রতিকূলতা ঠেলে অপ্রাপ্তিকে অর্জনে পরিণত করে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে শিখি আমরা। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই আমাদের প্রত্যাশা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়নশীল বাংলাদেশসম্পাদকীয়স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশে এসে জানালেন কেন ফুটবলার হয়েছেন ক্যানেজিয়া

আগস্ট ১৭, ২০২৬

মন্ত্রিপরিষদ ও জনপ্রশাসন সচিবের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ল

আগস্ট ১৭, ২০২৬

ভক্তের ব্যানার দেখে থামলেন তারেক রহমান

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT