চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তরুণদের শুদ্ধ বাংলা চর্চা এখনও আমাদের আশাবাদী করে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৯ অপরাহ্ণ ৩১, মার্চ ২০১৮
শিক্ষা
A A

বাংলা ভাষার অপপ্রয়োগ, বিকৃত উচ্চারণ ও বিদেশি ভাষার সংমিশ্রণ যে ভয় জাগিয়েছিল, তার বিপরীতে তরুণদের শুদ্ধ বাংলা চর্চা ও উচ্চারণ এখনও আশাবাদী করে। এমনটাই জানিয়েছেন ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের যাত্রা শুরুর অনুষ্ঠানের অতিথিরা।

শনিবার দুপুরে চ্যানেল আইয়ের ছাদ বারান্দায় আয়োজিত সংবাদ সম্মেলনে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ এর দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক যাত্রা ঘোষণা করেন এমিরেটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান।

তিনি বলেন: অনেকেই মনে করেন বাংলা আমাদের মাতৃভাষা, তাই এটি যত্ন করে শিখতে হবে না। এই ধারণা ভুল। শুদ্ধ করে বাংলা ভাষার ব্যবহার ও উচ্চারণের জন্য আমাদেরকেও তা যত্ন করে শিখতে হবে।

Banglabid

ড. আনিসুজ্জামান বলেন: ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ তরুণদের যত্ন করে বাংলা ভাষা শিখতে উৎসাহ যুগিয়েছে, সহযোগিতা করছে। আমার বিশ্বাস, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

চ্যানেল আই এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান।

Reneta

বাংলা একাডেমির মহাপরিচালক বলেন: যখন ভাষার প্রয়োগ এবং ব্যবহারে অমনোযোগিতা প্রবল আকার ধারণ করেছে, ঠিক সেই সময় এই আয়োজনের প্রয়োজন ছিল। ভাষার ব্যবহারে আমাদের মধ্যে যে দুর্বলতা বিরাজ করছে বিশেষ করে দেশের গ্রামাঞ্চলের বিদ্যালয়গুলোতে, আশা করছি এই আয়োজন কিছুটা হলেও সেই অবস্থা উত্তরণে সহযোগিতা করবে।

এই আয়োজনে বাংলা একাডেমি সব ধরণের সহায়তা করবে বলে জানান তিনি। এছাড়া বিজয়ী প্রথম ৩ জনকে বাংলা একাডেমির পক্ষ থেকে একসেট বই উপহার দেয়া হবে বলেও জানান ড. শামসুজ্জামান খান।

এসময় চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন: চ্যানেল আই হৃদয়ে লাল-সবুজকে বুকে ধারণ করে বাংলাদেশ ও বাংলা ভাষাকে গুরুত্ব দিয়ে গত ১৯ বছরে ৯৯ শতাংশের বেশি অনুষ্ঠান প্রচার করেছে বাংলা ভাষায়। ইস্পাহানি যখন বাংলা ভাষা নিয়ে এমন একটি অনুষ্ঠান করার পরিকল্পনার কথা জানায়, তখন আমরা তা সাদরে গ্রহণ করি।

তিনি বলেন: এই অনুষ্ঠান শুদ্ধ বাংলা ভাষা চর্চায় ভূমিকা রাখবে। ‘পৃথিবীর শ্রেষ্ঠ ভাষা, আমাদের প্রাণের ভাষা বাংলা’, তরুণদের মনে এটা গেঁথে দিতে ভূমিকা রাখবে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’। 

এই আয়োজনের বিষয়ে ইস্পাহানি টি লিমিটেড এর প্রধান পরিচালন কর্মকর্তা শান্তনু বিশ্বাস বলেন: তরুণদের কাছে নির্ভুল বাংলা ভাষা পৌঁছে দিতে আমাদের এই আয়োজন। নতুন প্রজন্মকে মেধা ও মননে সমৃদ্ধ করবে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ। ভাষার অপপ্রয়োগ, বিকৃত উচ্চারণ ও বিদেশি ভাষার সংমিশ্রণ যখন আমাদের শঙ্কিত করে, তখন আমাদের এই চ্যালেঞ্জ বাংলা ভাষার ভিত আরো মজবুত করবে। এই আয়োজন নির্ভুল বানানে ও সঠিক উচ্চারণে বাংলা ভাষায় জেগে ওঠার ডাক।

এসময় আরো বক্তব্য রাখেন কিংবদন্তি সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর বিচারক কথা সাহিত্যিক আনিসুল হক।

অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম-এর সেলস এবং মার্কেটিং ডিরেক্টর ইবনে হাসান খান, ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ এর বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর, গণমাধ্যম ব্যক্তিত্ব ত্রপা মজুমদার, ইস্পাহানি গ্রুপের প্রধান পরিচালন কর্মকর্তা সাইদ হাসান, ইস্পাহানি টি লিমিটেড এর মহাব্যবস্থাপক ওমর হান্নান, প্রথম পর্বের শ্রেষ্ঠ বিজয়ী নুসরাত সায়েম, তৃতীয় বিজয়ী (যৌথ) সোয়েব সানিয়াদ খান তূর্যসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

ইতোমধ্যে ‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ দ্বিতীয় পর্বের নিবন্ধন শুরু হয়েছে। আগামী ১৯ এপ্রিল পর্যন্ত চলবে নিবন্ধন কার্যক্রম। দেশের সকল বিদ্যালয়ের ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা নিবন্ধন করে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে।

http://www.banglabid.com ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবে ও প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবে। এছাড়া মোবাইলে ক্ষুদে বার্তা পাঠিয়েও নিবন্ধন করা যাবে।

ছবি: জাকির সবুজ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইবাংলাবিদ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

মার্কিন ভিসা দিতে সামাজিক মাধ্যমের তথ্য চাওয়া কতটা যৌক্তিক?

পরবর্তী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

পরবর্তী

খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করছে: কাদের

আবারো আসিফ-আঁখি, এবার টিপ টিপ বৃষ্টিতে

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT