চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণদের কাঁধে চেপে ঘুরে দাঁড়াচ্ছে জাভির বার্সা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ পূর্বাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

আনসু ফাতি, মেম্ফিস ডিপাই, মার্টিন ব্র্যাথওয়েট ছিলেন না। এলচের বিপক্ষে ছিলেন না পেদ্রিও। লা লিগার ম্যাচটিতে তরুণদের উপর ভরসা রাখতে হয়েছে জাভি হার্নান্দেজকে। হতাশ হতে হয়নি। জয়ের স্বাদ নিয়ে মাঠ ছেড়েছে কাতালানরা।

ঘরের মাঠে পয়েন্ট টেবিলে নিচের দিকের এলচেকে ৩-২ গোলে হারিয়েছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল জাভির শিষ্যরা। পুনর্গঠনের মধ্যে থাকা দল নিয়ে অন্তত সেরা চারে থেকে লিগ শেষ করার স্বপ্ন দেখছে দিকহারা স্প্যানিশ ক্লাবটি।

রাতের অন্য ম্যাচে অ্যাটলেটিকোকে ২-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। টেবিলে অ্যাটলেটিকোর থেকে দুই পয়েন্ট পিছিয়ে সাত নম্বরে বার্সা (২৯)। বার্সার থেকে এক ম্যাচ বেশি খেলে, ১৮ ম্যাচে তিন পয়েন্ট এগিয়ে চারে রায়ো ভায়েকানো (৩০)। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ৪৩। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে সেভিয়া।

চলতি মৌসুমে স্প্যানিশ লিগে অন্তত চারের মধ্যে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেয়াকে লক্ষ্য বানিয়েছেন জাভি। পাঁচে থাকলে খেলার সুযোগ মিলবে ইউরোপা লিগে, ছয়ে থাকলে ইউরোপা কনফারেন্স লিগের প্লে-অফে, তবে জাভি চোখ রাখছেন চ্যাম্পিয়ন্স লিগেই। লিগে এখনও ২১ রাউন্ড বাকি বার্সার।

রাতে এলচের বিপক্ষে ম্যাচের ২০ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় বার্সা। ১৬ মিনিটে ফেরান জুগলা ও ১৯ মিনিটে তরুণ গ্যাবি গোল আনেন। দুজনেই পেয়েছেন কাতালান জার্সিতে প্রথম গোলের দেখা।

দ্বিতীয়ার্ধে এলচের দুই বদলি খেলোয়াড় তেতে মোরেন্তে ও পেরে মিল্লে ৬১ আর ৬৩ মিনিটে গোল করে সমতায় ফেরে। শেষদিকে, ম্যাচের ৮৫ মিনিটে বদলি নেমে বার্সার জয়ের খরা কাটান নিকো গঞ্জালেস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: এলচেচ্যাম্পিয়ন্স লিগজাভিডিপাইবার্সাবার্সেলোনালা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়ের মিলিয়ন ডলারের বিবাহবিচ্ছেদের চুক্তি প্রকাশ

মে ২২, ২০২৬

পারিবারিক টানাপোড়েনের গল্পে ঈদে ‘ওয়ারিশ’!

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে এইচ১বি ভিসায় কড়াকড়ি, উচ্চশিক্ষিতদের কদর বাড়ছে

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

বগুড়া পুলিশ লাইনসে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মে ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘের ডব্লিউএসআইএস ফোরামে নির্বাচিত এ এইচ এম বজলুর রহমান

মে ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT