চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল বিশ্ববিদ্যালয় প্রত্যাশায় ঢাবি আইটি সোসাইটির নতুন নেতৃত্ব

সাইফুল্লাহ সাদেক সাইফুল্লাহ সাদেক
৮:৪১ পূর্বাহ্ণ ২২, সেপ্টেম্বর ২০১৭
তথ্যপ্রযুক্তি
A A
ঢাবি আইটি সোসাইটির নতুন নেতৃত্বের সঙ্গে শিক্ষার্থীদের সংক্ষিপ্ত আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়। শত বছরের দ্বারপ্রান্তে থাকা এই বিদ্যাপীঠের কাছ থেকে  মানুষের প্রত্যাশার পারদ আকাশ চুম্বি। জ্ঞানে-বিজ্ঞানে গবেষণায়, প্রযুক্তিতে দেশের অন্য বিশ্ববিদ্যালয় থেকে অনেক বেশি এগিয়ে থাকবে সবার এমনটাই চাওয়া। এই বিদ্যাপীঠের অতীত ইতিহাসই মানুষের সেই প্রত্যাশা বৃদ্ধি করছে। কিন্তু অন্যান্য সীমাবদ্ধতার মতোই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রযুক্তির ছোঁয়া এখনো সেভাবে লাগেনি। গবেষণার মতো প্রযুক্তিগত দিকেও নানা সীমাবদ্ধতার মধ্যদিয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

তবে এই সীমাবদ্ধতার মধ্যেই ‘ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটি ছাত্রছাত্রীদের মাঝে প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধিকল্পে কাজ করছে। ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এক ঝাঁক মেধাবী তরুণের প্রচেষ্টায় প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রযুক্তি জ্ঞানের দিকে মনোনিবেশ করতে ভূমিকা রাখছে।

সংগঠনটি প্রতি বছর গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব পরিবর্তন করে। এ বছরও তার ধারাবাহিকতা ধরে রেখে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে আইটি সোসাইটি।

বৃহস্পতিবার ২০১৭-১৮ সেশনের জন্য নতুন কমিটির গঠনের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১১ সদস্যের কমিটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সাদেকুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী  আসমা আক্তার ইতি।

বৃহস্পতিবার বেলা আড়াইটা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নির্বাচনী কার্যক্রম চলে। গণতান্ত্রিক পদ্ধতিতে দুইটি প্যানেল থেকে প্রেসিডেন্ট এবং সেক্রেটারি নির্বাচিত হন।

প্রেসেডেন্ট প্রার্থী প্যানেলে ছিলেন সাদেকুল ইসলাম, মাহমুদুল হাসান এবং অনিন্দ ফরহাদ আমিন। আর সাধারণ সম্পাদক প্রার্থী প্যানেলে ছিলেন মাসুকুর রহমান, জাহিদ হাসান এবং আসমা আক্তার ইতি। সাদেকুল মোট ৩৩ ভোট পেয়ে নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন।

নির্বাচনে মোট ভোটার ছিলো ৬৯ জন। তাদের মধ্যে ৬৫জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আর আগে প্রার্থীরা নির্বাচনী বক্তব্যের মাধ্যমে আগামীতে সংগঠনকে কিভাবে পরিচালনা করবেন সে বিষয়ে সদস্যের সামনে নিজেদের দায়িত্ব-কর্তব্য ও প্রতিশ্রুতির কথা উপস্থাপন করেন প্রত্যেক প্রার্থী। ঢাবি আইটি সোসাইটির নতুন নেতৃত্বের সাথে শিক্ষার্থীদের সমাবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দক্ষ ও কর্মঠ শিক্ষার্থীরা ঢাকা ইউনিভার্সিটি আইটি সোসাইটির নেতৃত্বে এসেছেন এবং একটি স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে জানালেন ভোটারেরা।
ছাত্রছাত্রীদের প্রত্যাশা, প্রযুক্তিগত জ্ঞান চর্চা ও ক্যাম্পাসে প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণের আইটি সোসাইটির যে লক্ষ্য নতুন নেতৃত্বের হাত ধরে তা আরো বেগবান হবে। আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে পরিণত করার ক্ষেত্রে আইটি সোসাইটি সত্যিকার ভূমিকা পালন করতে সমর্থ হবে।

নবনির্বাচিত সভাপতি সাদেকুল ইসলাম জানালেন চ্যালেঞ্জ ও সম্ভাবনার কথা। বলেন, আমাদের জন্য এটি নতুন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে অতিক্রম করে সম্ভাবনার জায়গাটাকে বিস্তৃত করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আইটি জ্ঞান চর্চাকে বেগবান করতে প্রতিষ্ঠিত আইটি সোসাইটির অগ্রগতিতে যা যা করা দরকার আমরা ক্লাবের সকল সদস্যকে সঙ্গে নিয়ে প্রাণান্তকর তা চেষ্টা করব। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রযুক্তির সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিতকল্পে আমরা প্রশাসন সহ সংশ্লিষ্টদের সহযোগিতা করতে চাই, এগিয়ে নিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা সঙ্কট সমাধানে শেখ হাসিনার পাঁচ দফা প্রস্তাব

পরবর্তী

অক্টোবরে দেশে ফিরে রোহিঙ্গাদের দেখতে যাবেন খালেদা জিয়া

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

অক্টোবরে দেশে ফিরে রোহিঙ্গাদের দেখতে যাবেন খালেদা জিয়া

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর সাহসী উচ্চারণ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT