চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও কাঁচপুরে শ্রমিকদের অবরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ণ ০৮, জুলাই ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

দু’মাসের বেতন ভাতা বকেয়া পড়ায় নারায়ণগঞ্জের কাঁচপুর, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ওপেক্স ও সিনহা গ্রুপের শ্রমিকরা।

আজ বৃহস্পতিবার ভোর থেকে মাঠে নামে শ্রমিকরা। এতে করে ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুপাশেই হাজারও পণ্যবাহী গাড়ি আটকে আছে।

দাবি না মানা পর্যন্ত এ কর্মসূচি অব্যহত রাখবে বলে জানিয়েছে তারা। অবরোধের কারণে যানজট একদিকে সাইনবোর্ড, অন্যদিকে রুপগঞ্জ গাউছিয়া পর্যন্ত ছাড়িয়ে গেছে।

Banglabid

জানা যায়, কাঁচপুর শিল্প নগরীতে অবস্থিত ওপেক্স ও সিনহা গ্রুপের শ্রমিকদের প্রতি মাসের বেতন পরিবর্তী মাসের কর্মদিবসের সাতদিনের মধ্যে বেতন ভাতা দেওয়ার কথা থাকলেও গার্মেন্টস কর্তৃপক্ষ ৩০ তারিখেও দেয় না। ফলে দু’মাসের বেতন ভাতা বকেয়া পড়ে শ্রমিকদের। এছাড়া শ্রমিকদের সার্ভিসের টাকা ছাড়া জোরপূর্বক পদত্যাগ পত্রে স্বাক্ষর, বেআইনিভাবে লে-অফ দেয়াসহ ৭ দফা ও বিভিন্ন অনিয়ম করে ওপেক্স ও সিনহা গ্রুপ কর্তৃপক্ষ।

শ্রমিকদের বেতন ভাতা ও ৭ দাবিসহ সকল অনিয়ম বন্ধের দাবিতে কাঁচপুর ওপেক্স ও সিনহা গ্রুপের সকল শ্রমিকরা সকাল থেকে কাজে যোগদান না করে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। এসময় শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বিভিন্ন স্লোগান দেয় ও খণ্ড খণ্ড মিছিল বের করে।

শিল্প পুলিশ ৪ (নারায়ণগঞ্জ) এর অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) জ্যোর্তিময় সাহা জানান, মালিক পক্ষের সঙ্গেও কথা বলছি, শ্রমিকদেরও বোঝানোর চেষ্টা করছি। মালিক পক্ষ দুটি তারিখ দিয়ে দুই বারে বেতন পরিশোধের কথা বললেও শ্রমিকরা আরও বকেয়া আছে জানিয়ে এটি মানতে নারাজ। চেষ্টা চলছে সব স্বাভাবিক করতে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শ্রমিকদের সড়ক অবরোধ
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT