চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যতিক্রমী উপাচার্য আরেফিন সিদ্দিক

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৭:০৫ অপরাহ্ণ ২১, জুন ২০১৭
সম্পাদকীয়
A A
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

২০১৪-১৫ অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং উপ-উপাচার্যের আপ্যায়ন ব্যয় ধরা হয়েছিল সাড়ে ১০ লাখ টাকা। এ নিয়ে সে সময়ে বেশ আলোচনা-সামলোচনা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতের চেয়ে আপ্যায়ন ব্যয় বেশি হওয়াতে ওই আলোচনার সূত্রপাত। সম্প্রতি আলোনায় আসে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সদ্যবিদায়ী উপাচার্যের আপ্যায়ন ব্যয়। তিনি দুই বছরে ক্যাম্পাসে ১৬৫ দিন অবস্থান করে আপ্যায়ন বাবদ খরচ করেছিলেন ৯ লাখ ৭৪ হাজার ৪৯৫ টাকা। মাত্রাতিরিক্ত আপ্যায়ন ব্যয় ও তিনটি গাড়ি ব্যবহারসহ নানা বিষয় উঠে আসে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্ত প্রতিবেদনে। গণমাধ্যমসহ সামাজিক মাধ্যমেও বিষয়টি ব্যাপক আলোচিত হয়। উপাচার্যদের ক্ষমতা ও নেতিবাচক এসব তথ্যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সর্ম্পকে বিরূপ ধারণা করে থাকে দেশের জনগণ। তবে এসব দিক থেকে পুরোপুরি ব্যতিক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। গত সাত বছরে তিনি বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা সাশ্রয় করেছেন। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিনেট অধিবেশনে বিষয়টি উঠে আসে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীনের বাজেট বক্তৃতায়। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকার উন্নয়ন কাজ হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে তিনি সর্বোচ্চ সময় দেন এসব পরিকল্পনার কাজে। অতিরিক্ত এসব কাজে সময় দেয়ার জন্য নির্ধারিত থাকে ভাতা। বিভিন্ন মন্ত্রণালয়েও এ ধরনের ভাতা আছে। আর ভর্তি পরীক্ষায়ও প্রধান পরীক্ষকদের অনেক টাকা নির্ধারিত থাকে ভাতা হিসেবে। কিন্তু উপাচার্য কোন ভাতা গ্রহণ করেননি। বিষয়টি দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য অনুকরণীয় বলে আমরা মনে করি। শিক্ষকরা শুধুমাত্র ছাত্র পড়ানোর জন্য কাজ করেন না, একটি জাতির নৈতিক শিক্ষার অবকাঠামো তৈরিতেও তাদের অবদান আছে এবং থাকা উচিত। দেশের জনগণের করের টাকায় পরিচালিত বিভিন্ন সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানের মাথাভারি প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এই দৃষ্টান্ত থেকে শিক্ষা নেবে বলে আমাদের আশাবাদ।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প

আগস্ট ১৭, ২০২৬
ছবি: তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন।

সহজ বাংলা ভাষায় লিখিত তাফসিরে মাওয়াহিবুল কুরআন এর মোড়ক উন্মোচন

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আগস্ট ১৭, ২০২৬

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT