চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের ‘ক্লোজ গ্রুপে’ মন্তব্যের দায়ে সহকর্মীর বিরুদ্ধে ঢাবি শিক্ষকের ৫৭ ধারায় মামলা

ইব্রাহীম মল্লিক সুজনইব্রাহীম মল্লিক সুজন
১০:৩৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০১৭
আদালত, শিক্ষা
A A
সহকর্মীর বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারায় মামলা করেছেন একই বিভাগের আরেক শিক্ষক। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা গ্রহণ করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান।

বিভাগের সদ্য পাশ করে যাওয়া মাস্টার্স শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশে বিলম্ব হওয়ার বিষয়কে কেন্দ্র করে ফেসবুকে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থীদের একটি ক্লোজ গ্রুপে মতামত প্রকাশ করেন বিভাগের সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক। এই অভিযোগে তার বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করেন বিভাগের অধ্যাপক আবুল মনসুর আহমেদ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের মাস্টার্স পরীক্ষার রেজাল্ট প্রকাশকে কেন্দ্র নিয়ে শিক্ষকদের দুই দলের মধ্যে কয়েক দিন ধরেই অভিযোগ-পাল্টা অভিযোগ চলছে। এসব নিয়ে ফাহমিদুল হক সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেন। এটি বিশ্ববিদ্যালয়ের প্রভাবশালী মহলের বিরুদ্ধে যাওয়ায় তিনি বিরাগভাজন হন।

মামলার এজাহার গতকাল হলেও মামলাটি গ্রহণ করা হয়েছে বৃহস্পতিবার।এদিন সকালে মামলার কাগজপত্র থানায় আসে। পরে আনুষ্ঠানিকতা শেষ করে সন্ধ্যার দিকে সেটি দায়ের করা হয়।

এই মামলায় আবুল মনসুর অভিযোগ করেছেন, ফেসবুকের ওই ক্লোজ গ্রুপটিতে মোট ৬৯ জন সদস্য রয়েছে। ওই গ্রুপে ফাহমিদুল হক তার (মনসুরের) বিরুদ্ধে সম্মানহানিকর বক্তব্য দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।

Reneta

মামলার এজাহারে বাদী আবুল মনসুর আরও অভিযোগ করেন, ফাহমিদুল হক লিখেছেন, আবুল মনসুরের কারণে মাস্টার্সের রেজাল্ট প্রকাশে দেরি হয়েছে। যে কারণে বিভাগের আরেক অধ্যাপক গীতি আরা নাসরিন বিপদে ও হয়রানির মধ্যে পড়েছেন এবং বিভাগের একাডেমিক পরিবেশ কলুষিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার অফিস ও প্রশাসনকে সঙ্গে নিয়ে সামান্য একটি ঘটনাকে জটিল করার বিষয়ে অসামান্য অবদান রাখা এবং শত্রুতামূলক উদ্যোগ গ্রহণের জন্যও ফাহমিদুল তাঁকে (আবুল মনসুরকে) অভিযুক্ত করেছেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে এজাহারে দাবি করা হয়। ওই গ্রুপে পোস্টটি দেওয়ার পরে গ্রুপের সদস্য (যারা সবাই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী) বিভিন্ন রকম মন্তব্য করেন। এসব মন্তব্যসহ ১২ পাতার স্ক্রিনশট নীলক্ষেত থেকে প্রিন্ট নিয়ে তিনি মামলার সঙ্গে সংযুক্ত করেছেন বলে এজাহারে বলা হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল মামলাটি করা হলেও আজ গ্রহণ করা হয়েছে। এসআই এনাম মেহেদী এই মামলার তদন্ত করছেন। তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলেও জানান তিনি।

যোগাযোগ করা হলে মামলার বিবাদী সহযোগী অধ্যাপক ফাহমিদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন: যেখানে দেশের সবাই মানুষের মত প্রকাশের স্বাধীনতার জন্য কাজ করে যাচ্ছে, সেখানে একজন বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ৫৭ ধারার মতো কাল আইনে অন্য আরেক জনের বিরুদ্ধে মামলা দায়ের করছেন। এটি খুবই দুঃখজনক ও দুর্ভাগ্যজনক। যেহেতু এটি একটি আইনী ব্যাপার, এটিকে আইনি প্রক্রিয়ায় মোকাবেলা করবো। আমি ইতো মধ্যে আমার আইনজীবীর সঙ্গে কথা বলেছি। যে বিষয়টি নিয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে, সেখানে আমি কোন ভুল ও মিথ্যা কথা বলিনি। আইনি বিষয় আইনি ভাবে লড়বো।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কিছুদিন আগেও ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ৫৭ ধারা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ৫৭ ধারায় মামলাঢাকা বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জনগণকে দেওয়া প্রতিশ্রুতি ধাপে ধাপে বাস্তবায়ন হবে: প্রধানমন্ত্রী

মে ২৩, ২০২৬

গরুর হাট: ক্রেতা এখনও দেখছে বেশি, কিনছে কম

মে ২৩, ২০২৬

সরাসরি চুক্তিতে লঙ্কা প্রিমিয়ার লিগের জাফনায় সাকিব

মে ২৩, ২০২৬

ঈদে দর্শককে দুদণ্ড শান্তির প্রতিশ্রুতি!

মে ২৩, ২০২৬

প্রান্তিক মানুষের গল্পে কানে নেপালি সিনেমার ইতিহাস

মে ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT