চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা নিয়ে শঙ্কায় থাকা না থাকা

সাবিত খান সাবিত খান
১০:৫৬ পূর্বাহ্ণ ২৫, এপ্রিল ২০১৫
বাংলাদেশ
A A

সাত দশ‌মিক ৯ মাত্রার একটি ভূমিকম্পের কেন্দ্র ঢাকা থেকে ৮১ কিলো‌মিটার দূরে হলে ঢাকার ভবিষ্যৎ কি হতে পারে এ নিয়ে ‍ভূতত্ত্ববিদরা দু রকম মত দিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরূল ইমাম বলেছেন, কি হতে পারে তাতো আজই বোঝা গেছে।

ভূমিকম্পের কেন্দ্র অনেক দূরে হলেও ঢাকার প্রায় সবগুলো ভবনই আজ কেঁপে উঠেছিলো। এই ভূমিকম্পের কেন্দ্র এত দূরে না হয়ে কাঠমান্ডুর মতো ৮১ কি.মি. দূরে হলে ঢাকার অনেক ভবনই ধসে পড়তো।

Banglabid

তিনি বলেন, ৫৪৫ কি.মি. দূরের ভূমিকম্পেই ঢাকার যে অবস্থা তাতে খুব কাছে হলে কি ঘটতো সেটা কল্পনাই করা যায় না।

তবে কোনো কোনো ভূতত্ত্ববিদ অতটা হতাশ হতে চান না।

পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল-ই-ইলাহী বলেছেন, ভূমিকম্প নিয়ে যে ম্যাপিং তাতে ঢাকায় অত বড় মাপের ভূমিকম্প আঘাত করার কথা না। এ কারণেই ঢাকার কোন ভবনই ৬.৫ মাত্রার ভূ‌মিক‌ম্পের চে‌য়ে বে‌শি সহনীয় হিসেবে নির্মাণ করা হয়নি।

Reneta

তিনি বলেন, ভূমিকম্প নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি করা ঠিক নয়। আজ বংলাদেশে যে হতাহতের ঘটনা ঘটেছে তা মূলত আতঙ্কের কারণে।

মকবুল-ই-ইলাহী বলেন, আমাদের অবশ্যই প্রাক-প্রস্তুতি থাকেতে হবে। কিন্তু এর মানে এই না যে মানুষের মধ্যে আতঙ্কের বার্তা ছড়াতে হবে।

তার মতে, ভূমিকম্প নিয়ে যে ম্যাপিং আছে তার ভিত্তিতে প্রস্তুতি এবং আতঙ্কের বদলে সচেতনতা গড়ে তোলা জরুরি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভুমিকম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নেপালে ভূমিকম্পে প্রাণহানিতে পুতিনের সমবেদনা

পরবর্তী

শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো বার্সা

পরবর্তী

শীর্ষস্থান অক্ষুন্ন রাখলো বার্সা

জব্বারের বলী খেলায় চ্যাম্পিয়ন দিদার বলী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬

ইনফান্তিনোর সামনে হাসি, পেছনে বিতর্কিত অঙ্গভঙ্গি রোনালদোর

আগস্ট ২৪, ২০২৬

পুলিশের হাতে আটক, পাকিস্তান টেস্টের দল থেকে বাদ কার্স

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT