চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-টাঙ্গাই‌ল মহাসড়কে গন্তব্যের অপেক্ষায় হাজারো মানুষ

সোহেল তালুকদার সোহেল তালুকদার
১:৩৪ অপরাহ্ণ ১০, মে ২০২১
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ক্রমেই ঘরে ফেরা মানুষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এতে বৃদ্ধি পেয়েছে যানবাহনের চাপ। এতে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে এলেঙ্গা পর্যন্ত ১৬ কিলোমিটার সড়কে গাড়ি ধীর গতিতে চলাচল করছে।

গণপরিবহণ বন্ধ থাকায় মহাসড়কের বিভিন্ন স্থানে ঘণ্টার পর ঘণ্টা গন্তব্যের অপেক্ষায় শতশত মানুষ। যাদের অধিকাংশই নিম্ন আয়ের মানুষ।

রবিবার সকাল সাড়ে এগারোটায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর বিরোতি রিসোর্ট এলাকায় দেখা গেছে সড়কের দুই পাশে গন্তব্যের অপেক্ষায় কয়েক শতাধিক মানুষ। যাদের অধিকাংশ ধানকাটা শ্রমিকসহ নিম্ন আয়ের মানুষ।

Banglabid

তাদেরই একজন আমেনা বেগম। পঞ্চগড়ের ভারত সীমান্তবর্তী এলাকার একটি গ্রামের বাসিন্দা। স্বামীসহ কাজ করেন ময়মনসিংহের ভালুকার এলাকার একটি পোল্টি ফার্মে। এক বছর ধরে বাড়ি যান না তারা। তাই ছুটি পেয়ে বাড়ি যাবার লক্ষে মধ্যরাতে ভালুকা থেকে বিভিন্ন পন্থায় স্বামী ও ছয় বছরের শিশু সন্তানসহ সকাল ছয়টায় এসে পৌঁছান এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকায়। প্রায় সাড়ে পাঁচঘণ্টা অতিবাহিত হলেও কোন যানবাহন ব্যবস্থা করতে পারেনি স্বামী! কারণ মাইক্রোবাসে জনপ্রতি ভাড়া হাকাচ্ছেন চার হাজার টাকা আর ট্রাকে এক হাজার টাকা! এই টাকা দিতে বাড়ি যাওয়া তাদের পক্ষে সম্ভব নয় বলে জানাচ্ছিলেন আমিনা বেগম। এখন তার চোখেমুখে ক্লান্তি আর হতাশা।

কেবল তিনি তার মতো প্রায় কয়েক শতাধিক ধানকাটা শ্রমিকসহ অন্য নিম্ন আয়ের মানুষেরা পড়েছেন চরম বিপাকে। তেমনি পঞ্চগড়ের কাজলদিঘী একলাকার সুকুমার রায়, মফিদুল, জুলহাসরা পনের দিন আগে এসেছিলেন ধানকাটা শ্রমিক হিসাবে। এখন কাজ নেই তাই বাড়ি ফিরে যাবেন কিন্তু গাড়ি না পেয়ে তারাও পড়েছেন চরম বিপাকে। ট্রাক ও অন্যান্যে যানবাহনের হাকানো ভাড়া দিয়ে গন্তব্যে যাবার সাধ্য তাদের নেই। তারা ক্ষোভ প্রকাশ করে বলছেন, বড়লোকরা অনেক টাকা দিয়ে হাইয়েচ ভাড়া করে যেতে পারছে। আমরা কিভাবে যাবো। আমরা এখানে কোথায় থাকবো, কী খাবো? তাদের দাবী বাস চললে কম টাকায় তারা বাড়ি যেতে পারতাম। এখন কী হবে জানিনা।

Reneta

সকালের দিকে মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের চাপ কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। গেল ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রায় ৩২ হাজার যানবাহন পারাপার করা হয়েছে। এতে টোল আদায় হয়েছে প্রায় দুই কোটি বিশ লাখ টাকা। যা গত ২৪ ঘন্টার তুলনায় ৬ হাজার যানবাহন পারাপার ও ৩৫ লাখ টাকা বেশি আদায় হয়েছে। ফলে এই অতিরিক্ত চাপের বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে থেকে কালিহাতির এলেঙ্গায় পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার দুই লেনের সড়কে যানবাহনকে ধীরগতিতে চলাচল করতে হচ্ছে।

আন্তঃজেলায় গণপরিবহন চলাচলের নির্দেশ দিলেও তা মানা হচ্ছে না। কিছু কিছু দূরপাল্লার গণপরিবহন রাতের অন্ধকারে চলাচলের অভিযোগ রয়েছে। আর আন্তঃজেলায় চলাচলরত গণপরিবহণেও মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। দাঁড়িয়ে ও গাদাগাদি করে যাত্রী পরিবহণ করছে তারা

যানজট নিরসনসহ বিধি মানাতে মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও বঙ্গবন্ধু সেতুতে টোল আদায়ে গতি বাড়াতে মোটরসাইকেলের আলাদা দুটি লেন চালু করা হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।

এ বিষয়ে এ‌লেঙ্গা হাইও‌য়ে পু‌লিশ ফা‌ড়ির ইনচার্জ ইয়া‌সির আরাফাত জানান, মহাসড়‌কে কোন গণপ‌রিবহন চলাচল কর‌ছে না। ত‌বে সকাল থে‌কে মহাসড়‌কে গা‌ড়ির চাপ বৃদ্ধি পাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদে বাড়ি ফেরাঘরমুখী মানুষঘরে ফেরা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়াকাটা সৈকতে আরও একটি মৃত ডলফিন

পরবর্তী

সুইজারল্যান্ড পছন্দ নয় নিরোর, হতাশ ফেদেরার

পরবর্তী

সুইজারল্যান্ড পছন্দ নয় নিরোর, হতাশ ফেদেরার

ফাইল ছবি

খালেদা জিয়ার জন্মদিনের সঠিক তথ্য বিষয়ে যা বললেন ওবায়দুল কাদের

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT