চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা ওয়াসার এমডি তাকসিমের নিয়োগ সংক্রান্ত রিট খারিজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ১৮, অক্টোবর ২০২০
- সেমি লিড, আদালত
A A

ঢাকা ওয়াসার এমডি হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানের পুনঃনিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জের রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও আইনজীবী তানভীর আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর উস সাদিক।

Banglabid

আজ আদালত রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিতে চাইলে রিটকারি পক্ষের আইনজীবী আদালতকে বলেন, রুল ইস্যু না করলে রিট আবেদনটি নট প্রেসড করতে চাই। তখন আদালত রিট আবেদনটি নট প্রেসড রিজেক্ট (উত্থাপিত হয়নি মর্মে খারিজ) আদেশ দেন।

এই রিটে ওয়াসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তাকসিম এ খানকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত স্থগিত চাওয়ার পাশাপাশি তাকে পুনঃনিয়োগের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো সুপারিশ কেন অবৈধ হবে না, সে মর্মে রুল চাওয়া হয়েছিল। তবে এরই মধ্যে তাকসিম এ খানকে ওয়াসার এমডি হিসেবে নিয়োগের প্রস্তাবে গত ১ অক্টোবর অনুমোদন দিয়েছে সরকার।

এর আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোরশেদ তাকসিম এ খানের পুনঃনিয়োগ প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। রিটে স্থানীয় প্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অতিরিক্ত সচিব (পানি সরবরাহ শাখা), ঢাকা ওয়াসা (পক্ষে এমডি) ও ওয়াসার সচিবকে বিবাদী করা হয়।

Reneta

রিটের পর আইনজীবী তানভীর আহমেদ সাংবাদিকদের বলেছিলেন, ‘সংবিধানের ২৯(১) অনুচ্ছেদে বলা হয়েছে, যে কোনো সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। অথচ ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষেত্রে সমান সুযোগ দেওয়া হচ্ছে না। একজনকেই বারবার নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে সংক্ষুব্ধ হয়ে আবেদনকারী রিটটি করেছেন। আর ওয়াসার আইনে বলা আছে, কোনো ধরনের সভা করতে হলে সে সভা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানের সভাপতিত্বে হতে হবে। কিন্তু গত আমরা জানি গত ১১ সেপ্টেম্বর ওয়াসার চেয়ারম্যান মারা যান। আর ওইসময় ঢাকা ওয়াসা বোর্ডে কোনো ভাইস চেয়ারম্যান ছিল না। তাহলে প্রশ্ন হল, তাকসিম এ খানকে পরিচালক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা বোর্ড সভাটা কার অনুমতিতে আহ্বান করা হয়? কারণ সভা আহ্বান করার আইনগত কোনো বৈধতা নেই যতক্ষণ না পর্যন্ত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নিয়োগ হয়।’

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর পাঁচ দফায় তার মেয়াদ বাড়ানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়াসাহাইকোর্ট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিজ উদ্যোগে ঝুলন্ত তার অপসারণ করবে আইএসপিএবি ও কোয়াব

পরবর্তী

ক্রিকেট মাঠে পরিচয়, প্রেম, বিয়ে…

পরবর্তী

ক্রিকেট মাঠে পরিচয়, প্রেম, বিয়ে...

প্রয়াত অভিনেত্রী 'সৌন্দর্য'র চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে?

সর্বশেষ

অর্থবছরের সময়সীমা পরিবর্তন: এপ্রিল-মার্চ করতে কর্মপন্থা নির্ধারণে কমিটি

আগস্ট ২৪, ২০২৬

ইউরোপে ভয়াবহ গতির রেসে দুর্ঘটনা, কেমন আছেন অজিত? 

আগস্ট ২৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত

আগস্ট ২৪, ২০২৬

জওয়ান-ধুরন্ধরকেও ছাড়িয়ে গেছে যশের ‘টক্সিক’!

আগস্ট ২৪, ২০২৬
ছবি: পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ।

আবারও ইরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান, এবার মিশন কী?

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT