চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে ইমপ্রেস: তৌকীর 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১১ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৭
বিনোদন
A A

২০১৬ সালের আগস্ট মাসে মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়ে এসেছে তৌকীর আহমেদ পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। ২১ অক্টোবর শনিবার ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’-এর শেষদিনে সেরা চলচ্চিত্র ও সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। রবিবার চ্যানেল আই অনলাইনের সঙ্গে কথা হয় ‘অজ্ঞাতনামা’র পরিচালক তৌকীর আহমেদের। ‘অজ্ঞাতনামা’ এবং সামনে মুক্তির প্রতীক্ষায় থাকা নতুন চলচ্চিত্র ‘হালদা’ নিয়ে তিনি জানালেন নতুন পরিকল্পনা আর আশার কথা-

শিল্পকলা একাডেমিতে আয়োজিত ‘বাংলাদেশ চলচ্চিত্র উৎসব’ এ তিনটি ক্যাটাগরির দুইটিতেই পুরস্কার পেয়ে দারুণ খুশি পরিচালক তৌকীর, এই ছবির গল্প ও চিত্রনাট্যও তাঁরই লেখা। জানালেন, এই ছবির জন্য ইমপ্রেসের কাছেও অনেক কৃতজ্ঞ তিনি। বাণিজ্যিক ধারার বদলে ভিন্নধর্মী গল্পের চলচ্চিত্র তৈরি করতে ইমপ্রেসের এগিয়ে আসাটা বাংলাদেশের চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনতে ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।

স্বল্প বাজেটে তৈরি ‘অজ্ঞাতনামা’ কম সংখ্যক প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও দেশের মানুষের ভালোবাসা ও সমর্থন প্রথম থেকেই পেয়েছে তৌকীর আহমেদ পরিচালিত পঞ্চম ছবিটি।

Banglabid

২০১৭-এর ডিসেম্বরে আসছে তৌকীর আহমেদের ষষ্ঠ চলচ্চিত্র ‘হালদা’। এশিয়ার একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী আর একে ঘিরে থাকা দুই পাড়ের মানুষের জীবনযাত্রার গল্প নিয়ে তৈরি হয়েছে এই চলচ্চিত্র। তৌকীর জানালেন, খুব শিগগির অনলাইনে মুক্তি দেয়া হবে ‘হালদা’ ছবির গান, আসবে ট্রেলারও। মোট ছয়টি গান থাকবে ‘হালদা’ চলচ্চিত্রে। মুক্তির আগে বেশ জোরালোভাবেই ‘হালদা’র প্রচারণা চলবে বলেও জানান তিনি। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা শুরু হয়েছে। সামনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও প্রচারণার জন্য যাবে ‘হালদা’র কলাকুশলীরা।

দেশের চলচ্চিত্রের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়েও কথা হয় তৌকীর আহমেদের সাথে। সম্প্রতি ‘ঢাকা অ্যাটাক’ দেখতে দর্শকদের প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখা শুরু হয়েছে বলে দারুণ খুশি তিনি। অবৈধভাবে ডাউনলোড করে চলচ্চিত্র দেখা বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন তৌকির আহমেদ। আশা করছেন ‘ডুব’, ‘গহীন বালুচর’ কিংবা ‘হালদা’ও একইরকমভাবে দর্শককে হলমুখী করতে পারবে।

প্রতিবেদক: সারারা মুশাররাত তূর্ণা

Reneta

ছবি: তানভীর আশিক

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজ্ঞাতনামাইমপ্রেস টেলিফিল্মঢাকা অ্যাটাকতৌকীর আহমেদহালদা
শেয়ারTweetPin

সর্বশেষ

অজিদের এত হতাশ দেখেননি গিলক্রিস্ট

আগস্ট ১৫, ২০২৬

প্লেজারিজম বিতর্কে থাকা কেমব্রিজের সাবেক অধ্যাপকের মৃত্যু

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের অতিরিক্ত ডিজেল চাহিদা বিবেচনা করবে ভারত: জয়সোয়াল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল কমেছে, ইরান অবরোধ ঘিরে বাড়ছে উত্তেজনা

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

অর্থের অভাবে কেউ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT