চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় ‘রবিন হুড’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৪ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৮
বিনোদন
A A

রবিন হুডের নাম শুনেননি এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর। ইংরেজি লোকসাহিত্যের একজন বীরত্বপূর্ণ ব্যক্তিত্ব রবিন হুড। দক্ষ তীরন্দাজ ও অসিযোদ্ধা রবিন হুড মূলত একজন ডাকু। তবে গরিবের বন্ধু হিসেবেই তিনি বেশি পরিচিত।

ইংরেজি সাহিত্যের বিরাট অংশ জুড়ে রবিন হুড যেমন স্থান দখল করে আছেন, তেমনি তাকে নিয়ে সিরিয়াল ও সিনেমাও হয়েছে বিস্তর।

একাধিকবার হলিউডেই রবিন হুডের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে সিনেমা। যার ধর্মই ছিলো ধনীদের কাছ থেকে ডাকাতি ও মালামাল লুট করে গরীবদের মাঝে বিলিয়ে দেয়া। এরজন্য তার দলও ছিলো। আর লোককাহিনীর এই বীরকে নিয়ে ফের সিনেমা নির্মিত হয়েছে হলিউডে। ‘রবিন হুড’ নামেই।

এপ্পিয়ান ওয়ে প্রোডাকশন হাউজের ব্যানারে ছবিটি যুক্তরাষ্ট্রসহ বেশকিছু দেশে মুক্তি পেয়েছে বুধবার(২১ নভেম্বর)। গরীবের রাজা রবিন হুডকে নিয়ে নির্মিত এই ছবিটি ঢাকার দর্শকরা এবার দেখতে পারবেন শুক্রবার(২৩ নভেম্বর) থেকে। ছবিটি ঢাকার দর্শকদের জন্য নিয়ে এসেছে যমুনা ব্লকবাস্টার কর্তৃপক্ষ।

সর্ব সাধারণের জন্য মুক্তির আগের দিন বৃহস্পতিবার তারা একটি জমকালো প্রিমিয়ার অনুষ্ঠানেরও আয়োজন করেছেন।

অ্যাকশন ও অ্যাডভেঞ্চারধর্মী এই আমেরিকান ছবিটি পরিচালনা করেছেন ওট্টো বার্থুস্ট। ছবির চিত্রনাট্য লিখেছেন বেন চ্যান্ডলার ও ডেভিড জেমস। এর প্রযোজনায় আছেন হলিউডের জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও ও জেনিফার ড্যাভিসন। ছবিতে রবিন হুডের চরিত্রে দেখা যাবে টারন এগারটনকে। তার সঙ্গে থাকবেন জেমি ফক্স, বেন ম্যান্ডেলসনের মতো বিখ্যাত তারকারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকাযমুনা ব্লকবাস্টাররবিন হুডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৩ যুবক

জুন ৬, ২০২৬

বর্তমান সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু ৭ জুন

জুন ৬, ২০২৬

হামের বুস্টার ডোজে নতুন সংক্রমণ কমছে তবে হাম পরবর্তী জটিলতায় মৃত্যু থেমে নেই

জুন ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

জুন ৬, ২০২৬

বিশ্ব ক্যান্সার সার্ভাইভার দিবসে ৮ দফা দাবি

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT