চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় প্রথম যে কথা জানালেন মোদি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪১ পূর্বাহ্ণ ০৭, জুন ২০১৫
বাংলাদেশ
A A

বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সাবেক প্রধানমন্ত্রী এবং বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা স্মারক গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তিনি বাজপেয়ির স্বপ্ন পূরণ করতে দু’ দেশের সম্পর্ককে নতুন এক মাত্রা দিতে চান।

বঙ্গভবনের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মোদি বলেন, তিনি আগে কখনো কোথাও যে কথা বলেন নি সেটা আজ জানাবেন। বিশিষ্টজনদের তুমুল করতালির মধ্যে তিনি জানান, একাত্তরে বাজপেয়ি যখন ভারতের জনগণকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য সত্যাগ্রহ করেছিলেন, তখন মোদি নিজেও গ্রাম থেকে ওই আন্দোলনের সমর্থনে দিল্লিতে এসেছিলেন।

কোটি কোটি ভারতীয়র মতো মোদিও স্বাধীন বাংলাদেশকে সমর্থন জানিয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, এই সফরে তিনি নতুন প্রতিশ্রুতি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করতে চান।

Banglabid

‘বাজপেয়ি বলেছিলেন, বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছে, তাদের সবার রক্ত একই ধারায় বয়ে নতুন ইতিহাস তৈরি হয়েছে। ফলে এই দুই দেশের সম্পর্ককে কোনো চাপ বা কূটনীতির কূটচালই নষ্ট করতে পারবে না,’ বাজপেয়ির অবস্থান ব্যাখ্যা করে দিল্লীর ক্ষমতায় তার উত্তরসূরি মোদি বলেন,  বাজপেয়ির দর্শনকে তিনি নতুন আঙ্গিক দিতে চান।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাজপেয়ির অবদান উল্লেখ করে মোদি বলেন, আজ বাজপেয়ি নিজে এসে এই পুরস্কার গ্রহণ করলে তাৎপর্য আরো বাড়তো। কিন্তু তার স্বাস্থ্য এখানে আসার মতো না থাকায় তিনি আসতে পারেন নি।

তবে বাজপেয়ির হয়ে সম্মাননা স্মারক নিতে পেরে খুবই সম্মানিত তিনি। মোদি বলেন, বাংলাদেশের ইতিহাস সাক্ষী একজন বীর মুক্তিযোদ্ধা (রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ) এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে বাজপেয়ির পক্ষ থেকে এই পুরস্কার গ্রহণ করতে পেরেছেন বলে তিনি গর্বিত।

Reneta

ভারতের প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ শুরু হয় তখন এর সমর্থনে বাজপেয়ি ভারতের লোকসভায় সংহতি প্রকাশ করেন এবং এ বিষয়ে একটি প্রস্তাবও উত্থাপন করেন। সেখানে লেখা ছিলো, বাংলাদেশের জন্মকে কেউ রোধ করতে পারবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোদির বাংলাদেশ সফর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রীর ১৮০ দিন পূর্তিতে নতুন ‘ই-বুক’ প্রকাশ

আগস্ট ১৭, ২০২৬

বাংলাদেশের কাছে বিধ্বস্ত হারের পর বড় শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সরকারের ১৮০ দিন পুর্তি উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মত বিনিময় সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী।

‘ভগ্নস্তূপ থেকে দেশ পুনর্গঠনে কাজ করছে সরকার’

আগস্ট ১৭, ২০২৬

মোজাম্মেল বাবু-শ্যামল দত্ত-ফারজানা রুপার বিষয়ে আদালতের নতুন নির্দেশনা

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ বিষয়ে ট্রাম্প বললেন ‘ওয়াও’

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT