চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় তিন দিনব্যাপী তুরস্ক-বাংলাদেশ ক্যালিগ্রাফি প্রদর্শনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- ঢাকায় তুরস্ক-বাংলাদেশ ক্যালিগ্রাফি প্রদর্শনী

রাজধানী ঢাকা চলছে তিন দিনব্যাপী তুরস্ক-বাংলাদেশ ক্যালিগ্রাফি প্রদর্শনী। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১১ টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে ক্যালিগ্রাফি প্রদর্শনীর উদ্বোধন ঘোষণা করেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাইতুল মুকাররম মসজিদ ও মার্কেটের পরিচালক জনাব মহিউদ্দিন খান, আয়োজক প্রতিষ্ঠান মুভ এন কেয়ারের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এম এম শাওন এবং ভাস্ট ইভেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও এবিসি জাবের।

আন্তর্জাতিক এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশ ও তুরস্কের প্রায় শতাধিক ক্যালিগ্রাফি শিল্পী। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন এর সহায়তায় সামাজিক যুব সংগঠন মুভ এন কেয়ার আয়োজিত এই প্রদর্শনীতে পৃষ্ঠপোষকতা করেছে এ কে খান গ্রুপ এবং ইভেন্ট পার্টনার হিসেবে আছে ভাস্ট ইভেন্ট ম্যানেজমেন্ট।

Banglabid

বাইতুল মুকাররম মসজিদের দক্ষিণ প্লাজায় আয়োজিত এই প্রদর্শনী চলবে শনিবার (২৩ ডিসেম্বর) প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। আয়োজনের শেষদিনে সেরা ক্যালিগ্রাফারদের পুরস্কৃত করা হবে।

অনুষ্ঠানের সমাপনী আয়োজনে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশন এর মহাপরিচালক জনাব শামীম মোহাম্মদ আফজাল, তুরস্ক দূতাবাসের অনারারি কন্সাল্টেন্ট এবং এ কে খান গ্রুপের চেয়ারম্যান জনাব সালাহউদ্দিন কাশেম খান, বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম ও ইসলামিক ফাউন্ডেশন এর সিনিয়র মুহাদ্দিস মুফতি ওয়ালিউর রহমান খান আযহারী, আন্তর্জাতিক ক্যালিগ্রাফি শিল্পী জনাব আরিফুর রহমানসহ আরও অনেকে।

শিল্প সাহিত্যের এই আয়োজন তরুণ সমাজের মননকে শাণিত ও অনুপ্রাণিত করবে এবং উদারতা বৃদ্ধিতে সহায়তা করবে দিনশেষে আয়োজকদের এটাই বিশ্বাস।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্যালিগ্রাফিধর্ম মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাতিসংঘে নর্থ কোরিয়ার বিরুদ্ধে সর্বসম্মত নিষেধাজ্ঞা

পরবর্তী

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করবে কমনওয়েলথ

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় যৌথভাবে কাজ করবে কমনওয়েলথ

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

সর্বশেষ

ছবি: শেরপুরে পুকুরে ডুবে নিহত ২ শিশু রোহান মিয়া (৭) ও ইসমাইল হোসেন (৬) ।

শেরপুরে পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার

আগস্ট ২৪, ২০২৬

তারেক রহমানের ভারত সফরে ধোঁয়াশা, শেখ হাসিনাই কি দুই দেশের সম্পর্কে বড় বাধা?

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

২০২৭ সালের ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময় জানালো সংযুক্ত আরব আমিরাত

আগস্ট ২৪, ২০২৬

হালান্ডের চুলের নতুন কাট, যা বললেন গার্দিওলা-ইব্রাহিমোভিচ

আগস্ট ২৪, ২০২৬

হাতলের নিরাপত্তা ঝুঁকি, চীনে প্রায় ৩০ লাখ গাড়ি ফিরিয়ে নিচ্ছে টেসলা

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT