চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় অন্তু আজাদের ‘আহত ফুলের গল্প’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৬ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
বিনোদন
A A

প্রথমবার ঢাকায় বাণিজ্যিক প্রদর্শনী হতে যাচ্ছে স্বাধীন চলচ্চিত্র নির্মাতা অন্তু আজাদের ছবি ‘আহত ফুলের গল্প’। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঙ্গলবার সন্ধ্যায় চলচ্চিত্রটির প্রদর্শনী হবে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন অন্তু আজাদ।

তিনি বলেন, সিনেমা নির্মাণের চেয়ে সিনেমা দেখানোর বিষয়টি বেশি কঠিন। বহুদিন ধরেই ইচ্ছে ছিলো আমার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আহত ফুলের গল্প’ ঢাকায় দেখাবো, কিন্তু কূল কিনারা করে উঠতে পারছিলাম না। অবশেষে মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ছবিটি প্রদর্শনের অনুমতি পেয়েছি।

শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চলচ্চিত্রটির একটি বাণিজ্যিক প্রদর্শনী হবে বলে জানান অন্তু। অনুষ্ঠানস্থলেই পাওয়া যাবে টিকেট।

Banglabid

গেল বছরের শেষ দিকে বিকল্প ব্যবস্থায় রাজধানী ঢাকা থেকে কয়েকশো মাইল দূরে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় ছবি দেখানোর ব্যবস্থা করেছিলেন অন্তু আজাদ। টানা দুই সপ্তাহ ছবিটি চালিয়েছিলেন তিনি। নিজের ছবির প্রচারণা থেকে শুরু করে একেবারে টিকেট বিক্রি পর্যন্ত করেছেন নিজের হাতেই।

সেই অভিজ্ঞতা থেকেই এবার সিনেমা হলের পিছনে না ছুটে বিকল্প ব্যবস্থায় ছবিটি দেখানোর প্রস্তুতি নিয়েছেন বলে জানান অন্তু। আগামী বছরের শুরু থেকেই পুরো বাংলাদেশে ঘুরে ঘুরে ‘আহত ফুলের গল্প’ দেখাবেন বলে মনস্থির করেছেন এই তরুণ নির্মাতা।

এদিকে ঢাকায় প্রথমবার ‘আহত ফুলের গল্প’ প্রদর্শনী উপলক্ষ্যে ইউটিউবে মুক্তি দিয়েছেন ছবির একটি গান। কবি টোকন ঠাকুরের লেখা গানটিতে কণ্ঠ দিয়েছেন পিন্টু ঘোষ। এরআগে এই ছবিতে কবি কামরুজ্জামান কামুর লেখা একটি গানও ইউটিউবে প্রকাশ পায়। সেই গানটি ইতোমধ্যে দেখেছেন প্রায় সোয়া এক মিলিয়ন মানুষ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তু আজাদআহত ফুলের গল্পকামরুজ্জামান কামুটোকন ঠাকুরলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

স্লোভাক তরুণের পিছু নিয়েছে রিয়াল-বার্সা

পরবর্তী

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা এখন সর্বোচ্চ

পরবর্তী

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা এখন সর্বোচ্চ

থানায় জিডি করেছেন এরিক এরশাদ

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT