চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার বাইরে ‘কমলা রকেট’-এর যাত্রা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩৯ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৮
বিনোদন
A A
‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

‘কমলা রকেট’ চলচ্চিত্রের একটি দৃশ্যে মোশাররফ করিম

টানা তিন সপ্তাহ রাজধানীর বিভিন্ন প্রেক্ষাগৃহে চলার পর এবার ঢাকার বাইরে যাত্রা শুরু করেছে নূর ইমরান মিঠু পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের প্রশংসিত ছবি ‘কমলা রকেট’।

গেল ঈদে মুক্তি পেয়েছিলো নূর ইমরান মিঠুর ‘কমলা রকেট’। এরমধ্যে রাজধানীর প্রধান দুই সিনেপ্লেক্সে টানা তিন সপ্তাহ চলেছে ছবিটি। এবার চতুর্থ সপ্তাহে রাজধানীর বাইরে যাত্রা শুরু করলো কমলা রকেট। আর রাজধানীর বাইরে প্রথমেই ছবিটি গেল ময়মনসিংহে।

নির্মাতা জানালেন, ‘কমলা রকেট’ নিয়ে পর্যায়ক্রমে অন্তত সারা দেশের বিভাগীয় শহরগুলোতে যেতে চাই। টানা তিন সপ্তাহ ঢাকায় ছবিটি বেশ ভালো চলেছে বলেই জেনেছি। অনেক মানুষ ছবিটির প্রশংসা করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞ। আজ থেকে(শুক্রবার) ময়মনসিংহের সেনা অডিটরিয়ামে চলছে ‘কমলা রকেট’। আশা করছি ময়মনসিংহে যারা ভালো ছবির দর্শক আছেন তারা এই ছবিটি দেখতে হলে যাবেন।

Banglabid

ময়মনসিংহের সেনা অডিটরিয়ামে দিনে মোট চারটি শো হবে ‘কমলা রকেট’-এর। দুপুর সাড়ে ১২টায়, সাড়ে ৩টায়, সন্ধ্যা সাড়ে ৬টা এবং রাত সাড়ে ৯টায়।

কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’-এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও মিঠু। ছবির গল্পে‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে।

ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা ও বর্তমানের তুখোড় নির্মাতা তৌকীর আহমেদ। ছবিতে দালাল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন জয়রাজ, সামিয়া সাঈদ, সেওতি, ডমিনিক গোমেজ, বাপ্পা শান্তনু, সুজাত শিমুল, শহীদুল্লাহ সবুজ,আবু রায়হান রাসেল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মকমলা রকেটজয়রাজডমিনিক গোমেজবাপ্পা শান্তনুলিড বিনোদনসামিয়া সাঈদসুজাত শিমুলসেওতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘তারেকের কাছে বিএনপির ৩শ প্রার্থীর তালিকা’ একটি ভুয়া সংবাদ: বিএনপি

পরবর্তী

নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার-কৌতিনহো-পগবা

পরবর্তী

নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার-কৌতিনহো-পগবা

সুজানার সঙ্গে কে এই যুবক?

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারাদেশে ভারি বৃষ্টির আভাস

আগস্ট ১৮, ২০২৬

ভাল্লুকের ঘুম ভাঙিয়ে জরিমানায় পড়লেন এক ব্যক্তি

আগস্ট ১৮, ২০২৬

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT