চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৩ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, পরিবেশ
A A
প্রধান অতিথি ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্কের পরিকল্পনা ঘোষণা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ঢাকার খালগুলো দিয়ে ব্লু নেটওয়ার্ক করার পরিকল্পনা রয়েছে সরকারের। যে খালগুলো এখনো উদ্ধার করা সম্ভব, সেগুলো দিয়ে এ নেটওয়ার্ক করা হবে।

উপদেষ্টা বলেন, অবৈধভাবে দখল হওয়া খাল উদ্ধারে রাজউককে প্রতি সপ্তাহে অভিযান পরিচালনা করতে হবে। কোনো অন্যায়কে বৈধতা দেওয়া যাবে না। অবৈধ খাল উদ্ধারে প্রয়োজনে অভিযান বাড়াতে হবে। তিনি বলেন, ঢাকার উন্মুক্ত মাটিতে ঘাস লাগাতে হবে। একাজে কমিউনিটিকে সম্পৃক্ত করতে হবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর), রাজধানীর বন ভবনে সিইজিআইএস আয়োজিত “বিগত ১০০ বছরে ঢাকা শহরের নগর প্রতিবেশ, ভূমি ব্যবহার এবং জীববৈচিত্র্যে স্থানিক ও সময়ানুক্রমিক পরিবর্তন ও কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়ন” শীর্ষক মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

Banglabid

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ঢাকার নগর পরিকল্পনায় সবুজায়ন, জীববৈচিত্র্য ও জলাভূমি সংরক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। পরিবেশের সাথে সঙ্গতিপূর্ণ নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। সবুজ ও জলাভূমি রক্ষায় সকল বিভাগের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, রাজউকের চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) মোঃ ছিদ্দিকুর রহমান সরকার এবং বন বিভাগের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী কর্মশালায় বক্তব্য রাখেন।

উন্মুক্ত আলোচনায় বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধি, গবেষক ও পরিবেশকর্মীরা অংশ নেন। কর্মশালার শেষে ঢাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Reneta

এর পরে উপদেষ্টা রাবার বাগান মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে সভা করেন। তাদের বিভিন্ন বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্লু নেটওয়ার্করিজওয়ানা হাসান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পরিচালক হিসেবে কুসুম সিকদারের আত্মপ্রকাশ

পরবর্তী

দেশের প্রথম অনলাইন বাস টার্মিনালের যাত্রা শুরু কক্সবাজারে

পরবর্তী
কক্সবাজারে দেশের প্রথম অনলাইন বাস টার্মিনালের উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম অনলাইন বাস টার্মিনালের যাত্রা শুরু কক্সবাজারে

কানপুরে গ্রীন পার্কে তৃতীয় দিনের আবহাওয়া ও দর্শনার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কানপুরে তৃতীয় দিনের আবহাওয়া কী বলছে

সর্বশেষ

‘বাংলাদেশ অনেক ভালো খেলেছে, আমরা ধারে কাছেও ছিলাম না’

আগস্ট ২১, ২০২৬

বাংলাদেশের সাথে সীমান্ত সুরক্ষিত না হওয়া পর্যন্ত ভারত নিরাপদ নয়: অমিত শাহ

আগস্ট ২১, ২০২৬

ইউএনও সাইফুল ইসলামের অভিযানে রূপগঞ্জে আতঙ্কে মাদক কারবারিরা

আগস্ট ২১, ২০২৬

সালমান-নয়নতারার সেই ছবির নাম ‘মনস্টার’!

আগস্ট ২১, ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত: নিহত সব যাত্রী

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT